এক পর্যায়ে ব্রাহ্মণ শর্ত দিলো, সে তার অভিশাপ তুলে নেবে; কিন্তু চন্দ্রদেবতাকে যমীনে মহাদেব এর কোন চিহ্ন প্রতিষ্ঠা করতে হবে। হিন্দুদের ধময়ি বর্ণনা মতে- ব্রাহ্মণের শর্ত মেনে চন্দ্রদেবতা অভিশাপ থেকে মুক্তির জন্য সমুদ্রতীর ঘেষে একটি জায়গায় বিশাল একটি গোলাকার পাথরে শিবলিঙ্গের প্রতি মূর্তি স্থাপন করে এবং সেটিকে কেন্দ্র করে একটি বিশাল মন্দির গড়ে তোলে । যার নাম দেয়া হয় সোমনাথ । সোম অর্থ চন্দ্র আর নাথ অর্থ প্রভু । এ অর্থে সোমনাথের অর্থ হয় চন্দ্রের প্রভূ । প্রতি টাদের পূর্ণিমাতে সাগর কিছুটা উত্তাল হয় এবং সমুদ্র পিষ্ঠ উচু হয়ে জোয়ারের মাত্রা অনেক বেড়ে যায়। ফলে সমুদ্রের পানিতে ব্যাপক তীরবর্তী এলাকা প্রাবিত হয়। হিন্দু পুরোহিতরা এটাকে প্রচার করে, চন্দ্রদেবতা তার পাপের প্রায়শ্চিত্ত করতে প্রতিমাসেই সোমনাথ মন্দিরের পা ধুইয়ে দেয়। মজার ব্যাপার হলো, একেবারে সমুদ্রতীরে গড়ে উঠার কারণে সবসময়ই জোয়ারের পানিতে সোমনাথের দেয়াল গাত্র প্রাবিত হতো । উল্লেখ করা যেতে পারে, ১৯৪৭ সালে ভারত ভাগের পর হিন্দুত্ববাদী ভারত সরকার সোমনাথ মন্দিরের পুরনো ধ্বংসস্তূপে উপর নতুন করে ।বিশালাকারে মন্দির নির্মাণ করে। সোমনাথকে কেন্দ্র কনে হিন্দুদের এমন সব পৌরাণিক কাহিনী বর্ণিত আছে যে, এগুলো গ্রন্থিত করলে ।বশাল আকারের গ্রন্থ হয়ে যাবে । বস্তুত সেকালের সোমনাথ মন্দির ছিল স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। সমুদ্র তীর খনন করে অনেক গভীর থেকে মন্দিরের দেয়াল উঠানো হয়েছিল। মন্দিরে ৫৬টি স্তশ্ত ছিল। এগুলো ছিল সেগুন কাঠের । সুদূর আফ্রিকা থেকে জাহাজ বোঝাই কর বিশাল আকারের সেগুন গাছ আনা হয়েছিল। সেগুন গাছের ভেতরে লোহা _কিয়ে স্তস্ত তৈরি করা হয়েছিল। মন্দিরে শিবের মূর্তিই ছিল প্রধান। এ ছাড়াও ছোট বড় আরো বহু মূর্তি ছিল। সব মূর্তির গায়েই ছিল দামী দামী হীরা ও মণিমুক্তার অলংকার । তাছাড়া সোনা ও রুপার তৈরি মূর্তিও ছিল। যে কক্ষে মূর্তিগুলো স্থাপন করা হয়েছিল, সে কক্ষে কোন মশাল, প্রদীপ বা বাতি জ্বালানো হতো না। কিন্তু মূর্তির কক্ষ সব সময় আলোকিত থাকতো । আলোর ব্যবস্থার জন্যে কক্ষের উপরে এমনভাবে হীরা ও মুক্তা ঝুলিয়ে রাখা হয়েছিল যে, অন্যান্য কক্ষের আলো হীরার মধ্যে পড়লে হীরায় প্রতিবিষ্বিত হয়ে মূর্তির দেহ ও ঘর আলোকিত হয়ে যেতো । যেহেতু হীরা ও মুক্তার মধ্যে বিভিন্ন রঙের মিশ্রণ রয়েছে সেহেতু আলোর মধ্যেও বিভিন্ন রঙের প্রতিস্বরণ ঘটতো। তাতে সৃষ্টি হতো একটা অপার্থিব আবহ, যাকে পুরোহিতরা স্বগীয় পরিবেশ ভারত অভিযান «% ১৪৭ ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।