কিন্তু তথাকথিত ধর্মনিরপেক্ষ ভারতের কোন সরকারই মুসলিম নির্যাতনের বিরুদ্ধে যথার্থ পদক্ষেপ নিতে পারেনি । সর্বশেষ ২০০০ সালের দাঙ্গায় বহু মুসলিম নারী ও শিশুকে পুড়িয়ে মারা হয়েছে। অসংখ্য মুসলমানকে গৃহহীন করা হয়েছে। বাধ্য হয়ে সেখানকার হাজার হাজার মুসলমান এখন উদ্বান্তব শিবিরে মানবেতর জীবন-যাপন করছে । সিন্ধু অববাহিকা থেকে নিয়ে আরব সাগর তীরবর্তী গোটা উপকূল অঞ্চলে ছিল অসংখ্য মুসলমানের বসবাস ৷ এসব অঞ্চলে মুসলমানরাই ছিলো সংখ্যাগুরু । এ অঞ্চলের মুসলমানদের আদিপুরুষরা ছিলেন মূলতঃ আরব । মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের সগয় যে সকল মুসলিম যোদ্ধা হিন্দুস্তানে এসেছিলেন তাদের অধিকাংশই হিন্দুস্তানে স্থায়ী নিবাস গড়ে তোলেছিলেন। মুসলমানদের আগমনের বহু পূর্ব থেকেই সোমনাথ ছিল একটি বন্দর এলাকা । এখানে প্রাচীনকাল থেকেই আরব বণিকেরা আসা-যাওয়া করত। বিভিন্ন দেশের জাহাজ এখানে এসে নোঙর করতো । ইসলামের আবির্ভারের পর এক দু'জন করে মুসলমান এখানে এসে বসবাস করতে শুরু করে । মুহাম্মদ বিন কাসিমের ভারত অভিযানের সময়েও সোমনাথ এলাকায় অনেক মুসলমান বসবাস করত । সোমনাথ ছিল একটি বিশাল মন্দির। সারা ভারত থেকে হিন্দুরা এখানে পূজা দিতে আসতো । সোমনাথ এলাকার শাসক ছিল কুমার রায় । সে ছিল ভীষণ অত্যাচারী । মুসলমান প্রজাদের উপর খুবই অত্যাচার করতো । বিভিন্ন ইতিহাস গ্রন্থে উল্লেখ আছে, প্রতি চাদের পূর্ণিমাতে সোমনাথ মন্দিরের মূল বেদীতে একজন মুসলমানকে ধরে বলি দেয়া হতো এবং তার রক্ত দিয়ে মূর্তিগুলোর গা ধুইয়ে দেয়া হতো । সোমনাথ মন্দিরের গোড়াপত্তন কবে কখন কে করেছিল, ইতিহাসে এর কোন সুনির্দিষ্ট বর্ণনা পাওয়া যায় না। তবে হিন্দুদের বিভিন্ন ধময়ি গ্রন্থে উল্লেখ রয়েছে সোমনাথকেন্দ্রিক কিছু পৌরাণিক কাহিনী । যে কাহিনী খুবই অশ্লীল ও সভ্যতা বিবর্জিত। বলা হয় চন্দ্র নামের এক দেবতা একবার এক ব্রাহ্মণ প্রজার কয়েকজন মেয়েকে একসাথে বিয়ে করে। এদের মধ্যে রুহানী নামের মেয়েটি ছিল সবচেয়ে সুন্দরী । চন্দ্রদেবতা রূহানীকেই সব সময় কাছাকাছি রাখতো । আর অন্যদের উপেক্ষা করতো । এই অবস্থা দেখে সেই ব্রাহ্মণ একদিন চন্দ্রদেবতাকে বললো সকল মেয়ের সাথেই সমান আচরণ করতে । কিন্তু চন্দ্র তা শুনলো না। ফলে ব্রাহ্মণ দেবতাকে অভিশাপ দিলো । তাতে চন্দ্রদেবতা কুষ্ঠরোগী হয়ে গেল। ভারত অভিযান %& ১৪৬ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।