এলাকাটা সেলজুকীদের বসবাসের জন্য বরাদ্দ করা হলো। তিনি তার কর্মকর্তাদের নির্দেশ দিলন, সকল সেলজুকী গোত্রের লোকদেরকে এখনই এই এলাকায় নিয়ে আসা হোক। সুলতানের নির্দেশ মতো চার হাজার সেলজুকী পরিবারকে জিউন ও যরফাশো নদীর মধ্যবর্তী এলাকায় নিয়ে আসা হলো। তাদেরকে নিয়ন্ত্রণের জন্য তিনি তুকীন্তানী ও তুর্কমানীদের আলাদা করে ফেললেন এবং বহু গযনী সেনা নিয়োগ করলেন। এই প্রথমবার তুর্কমানী ও তুরকস্তানীরা সুলতান মাহমৃদকে সরাসরি দেখার ও তার কথা শোনার সুযোগ পেলো । সুলতানের লোকেরা তাদের বুঝাতে লাগলো, সুলতান মাহমুদের উদ্দেশ্য ও লক্ষ কি? তিনি কেমন শাসক? কেমন স্বভাবের মানুষ? সুলতানের লোকেরা তুর্কমানীও তুক্কীদের সাথে উঠাবসার কারণে গযনী বাহিনীর নীতি নৈতিকতা এবং সুলতান সম্পর্কে তাদের মনে ইতিবাচক ধারণা জন্মালো । এরপর একদিন সুলতান তুর্কমানী ও তুর্কিস্তানী সেলজুকীদের উদ্দেশ্যে বললেন- তোমরা গযনী সেনাবাহিনীতে ভর্তি হয়ে যাও। সুলতানের এই আহবান সফল হলো । খুশি মনে বহু তুর্কি ও তুর্কমানী গযনী বাহিনীতে ভর্তি হয়ে গেলো । ফলে সুলতানের এই অভিযানের মূল উদ্দেশ্যই সফল হলো। তিনি এবার অনেকটা নিশ্চিন্তভাবে ভারতের দিকে মনোনিবেশ করার সুযোগ পেলেন। সং ++ হিন্দুস্তানের পশ্চিম উপকূলে অবস্থিত গুজরাট রাজ্য । গুজরাট রাজ্যের একেবারে সমুদ্রতীরে অবস্থিত খাটায়ার শহর । সেখান থেকে সত্তর মাইল দক্ষিণের শহরের নাম সোমনাথ । সোমনাথ হলো একটি এতিহাসিক প্রাচীন মন্দিরের নাম । হিন্দুস্তানের বিখ্যাত ও প্রাচীন মন্দিরগুলোর মধ্যে সোমনাথ অন্যতম। সুলতান মাহমুদের সময় গুজরাটের গোটা সমুদ্রতীরবর্তী এলাকায় ংখ্য মুসলমান বসবাস করতো । আজো গুজরাটের আহমদাবাদ এলাকা একটি ্ু মুসলিম প্রধান এলাকা। আহমদাবাদে ১৯৪৭ এর পর থেকে কয়েকবার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। এসব দাঙ্গায় হিন্দু সন্ত্রাসীদের হাতে বহু নিরীহ-নিরপরাধ মুসলমানের প্রাণ দিতে হয়েছে। কয়েকটি দাঙ্গায় সেখানকার হিন্দুত্ববাদী প্রশাসন ও পুলিশের লোকেরা ৯ মুসলিম নিধনে হিন্দুদের সহায়তা করেছে বলে বিভিন্ন তদন্তে প্রমাণিত হয়েছে। ভারত অভিযান % ১৪৫ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।