ইসরাঈলের ভাবভঙ্গি এবং তার কথাবার্তা শুনে সুলতান মাহমুদ সংশয়ে পড়ে গেলেন। ইসরাঈলের কথার মধ্যে তার সন্দেহ হলো। নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ “মজমুআতুল আনসার" এ লেখা হয়েছে- সুলতান নির্দেশ দিলেন, তার যথাযথ সম্মানও সেবাযতু করতে । ইসরাঈল চলে যাওয়ার পর সুলতান তার সম্পর্কে আরো খোঁজ-খবর নিলেন। এর মধ্যে কাদের খান সুলতানকে জানালো, সেলজুকীরা সকলের জন্যেই একটা প্রকট সমস্যা হয়ে ওঠেছে। এদের কাছ থেকে প্রতিশ্রুতি রক্ষার আশা করা ঠিক নয়। সুলতানের বিশ্বস্ত ও প্রিয় সেলজুকী সেনাপতি আরসালান জাযেব সুলতানকে বললেন, সেলজুকীদের মধ্যে কোন নীতি নৈতিকতার বালাই নেই । এরা কোন নিয়ম নীতিকেই সম্মান করতে জানে না। ইসরাঈল সেলজুকীর ভাবভঙ্গি ও কথাবার্তায় সুলতান পূর্বেই সংশয়ে পড়ে গিয়েছিলেন। তদুপরি অন্যদের সাথে পরামর্শ করার পর ইসরাঈল সেলজুকীর প্রতি আস্থা না রাখার ব্যাপারেই চূড়ান্ত হিসাবে নেয়া হলো । এরপর তিনি নির্দেশ দিলেন- ইসরাঈল সেলজুকীকে গ্রেফতার করে কালাঞ্জর দুর্গের বন্দিশালায় পাঠিয়ে দেয়া হোক। তখনই ইসরাঈলের হাতে হাতকড়া ও পায়ে জিঞ্জির বেধে তাকে কাশ্মীরের পথে রওয়ানা করানো হলো। এঁতিহাসিকগণ উল্লেখ করেছেন- সাত বছর ইসরাঈল কালাঞ্জর দুর্গের বন্দিশালায় আটক ছিল। একবার সে ফেরার হওয়ার চেষ্টা করে জেলখানা থেকে বেরিয়ে পড়েছিল, কিন্তু বরফের কারণে বেশি দূর যেতে পারেনি । ধরা পড়ে আবার কয়েদ হয়। সাত বছর জেলখানার ঘানি টেনে ইসরাঈল সেখানেই মৃত্যুবরণ করে। ইসরাইলকে যখন গ্রেফতার করে হাতে হাতকড়া এবং পায়ে জিঞ্জির বেঁধে কাশ্বীরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার সাথে আসা তুর্কমানী সৈন্যরা পাশেই দীড়ানো ছিল । তখন সে তুর্কমানীদের উদ্দেশ্যে হাত নেড়ে নির্দেশ দেয়- তোমাদের এখন প্রধান কাজ হলো, গযনীর প্রতিটি ইট ধসিয়ে দেয়া। যাও তোমরা তাই করো । জন্য তিনি একটা স্বতন্ত্র এলাকা দান করবেন। ইসরাঈল সেলজুকীকে গ্রেফতারের পর তিনি ঘোষণা দিলেন, জিউন ও যরফাশা নদীর মধ্যবর্তী ভারত অভিযান *% ১৪৪ ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।