আলাফতোগীন ছাড়া সকল শাসকই চুক্তিনামায় দত্তখত করে তাদের আনুগত্যের অঙ্গীকার ব্যক্ত করলো । সুলতান মাহমুদ চুক্তিপত্র সম্পাদনের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করতে যাবেন, ঠিক এই সময় তাকে জানানো হলো- ইসরাঈল সেলজুকীও হাজির হয়েছে। ইসরাঈল সেলজুকী ইতোমধ্যে দু'বার সুলতানের সাথে টক্কর দিয়ে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে । এবার সুলতানের নিয়ে আসা সামরিক শক্তি দেখে সে বুঝতে পেরেছিল তার পক্ষে এদের মোকাবেলায় টিকে থাকা অসম্ভব । মূলত সে আনুগত্য প্রকাশ করতেই এসেছিল । অবশ্য সে সময়কার এঁতিহাসিক প্রামাণ্যগ্রন্থ তাবকাতে নাসেরীতে লেখা হয়েছে- তুর্কমানী সেলজুকীদের নিয়ে গঠিত একটি সেনা ইউনিটের আগে আগে আসছিল ইসরাঈল সেলজুকী | সে মাথার টুপিটাকে বাকা করে রেখেছিল । এটা ছিল তার বীরত্ব ও শক্তির পরিচায়ক । সে তার ঘাড়টা উচিয়ে রেখেছিল, তাতে বুঝানো হচ্ছিল সে কাউকে পরোয়া করে না। ইসরাঈল সেলজুকী যখন সুলতান মাহমুদের সাথে সাক্ষাত করলো, তখন ইসরাঈল সেলজুকীকেও তিনি সেই কথাই বললেন, যা অন্য শাসকদের বলেছিলেন। তাদের পরম্পর কথাবার্তার পর ইসরাঈল সেলজুকী সুলতানের আনুগত্যের ঘোষণা দিল । সুলতান যখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে কতোজন সৈনিক দিতে পারবে? সুলতানের প্রস্তাবে ইসরাঈল সেলজুকী যা বলেছিল তা অক্ষরে অক্ষরে ইতিহাসে সংরক্ষিত হয়েছে। বিখ্যাত এতিহাসিক গীবন লিখেছেন- ইসরাঈল সেলজুকী তার তীরদান থেকে একটি তীর বের করে সুলতানের হাতে দিয়ে বললো, এই তীরটি যদি আপনি উত্তর দিকে ছুড়েন তাহলে পণ্থশ হাজার তুর্কমানী সেনা আপনার ডাকে সাড়া দেবে । আপনার যদি আরো সৈন্যের পঞ্চাশ হাজার অশ্বারোহী আপনার কাছে চলে আসবে । কি করবে? তাহলে আমার ধনুক আপনি দূতের হাতে দিয়ে পাঠিয়ে দেবেন। সে গোটা এলাকায় গিয়ে তা দেখিয়ে ফিরে আসবে । এরপর দেখবেন, দু'লাখ সৈন্য আপনার কাছে চলে আসবে- বললো ইসরাঈল । ভারত অভিযান % ১৪৩ ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।