উপস্থিত কোন শাসকই তাদের হাত উপরে উঠানোর সাহস করলো না। সুলতান উপস্থিত সবাইকে মোরাবকবাদ জানিয়ে বললেন, আগামীকাল আপনাদের সামনে মৈত্রী চুক্তির দলিল পেশ করা হবে, সেখানে সবাইকে মোহরাঙ্খিত দস্তখত দিতে হবে। সখ সস লেখার জন্য সরকারী মুহরিরকে নির্দেশ দিলেন। চুক্তিনামা প্রস্তুত হওয়ার পর সুলতান সকল শাসককে তার তাবুতে ডাকলেন । এ সময় সুলতানকে জানানো হলো, সমরকন্দ ও বলখের শাসক আলাফতোগীন অনুপস্থিত । তার তাবুও খালি। তাকে কোথাও দেখা যাচ্ছে না। তল্লাশী করে জানা গেছে, ভোরের অন্গকারেই কয়েকজন অশ্বারোহী বুখারার দিকে চলে গেছে। সুলতানের নির্দেশে কিছুসংখ্যক অশ্বারোহীকে পিছু ধাওয়া করার জন্য পাঠানো হলো। দ্রুতগামী অশ্বারোহীরা পথিমধ্যেই আলাফতোগীনকে পেয়ে গেলো । আলাফতোগীন ছিল নিরাপত্তা প্রহরী বেষ্টিত। সে তার নিরাপত্তা-রক্ষীদেরকে প্রতিরোধের নির্দেশ দিল। কিন্তু গযনী বাহিনীর সদস্য সংখ্যা ছিল তার নিরাপত্তা রক্ষীর চেয়ে দ্বিগুণ । পেলো না। তারা সবাই আত্মসমর্পন করলো । ফলে সহজেই গ্রেফতার হলো আলাফতোগীন। গযনীর সৈন্যরা তাকে এনে সুলতানের সামনে হাজির করলো । পলাতক আলাফতোগীনকে দেখে সুলতান ক্ষুব্ধ কণ্ঠে বললেন- আমার আহবান উপেক্ষা করে তুমি পালিয়ে গেলে, কিন্তু আল্লাহর পাকড়াও থেকে কি তুমি নিজেকে সরিয়ে নিতে পারবে? আমি তো তোমার উপর আমার আনুগত্যের খড়গ চাপাতে আসিনি । আল্লাহর আনুগত্যের পয়গাম নিয়ে এসেছি । তোমার পালিয়ে যাওয়ার কারণ কি? আমি গযনীর আনুগত্য স্বীকার করি না-জবাব দিলো আলাফতোগীন । একে শিকলে বেঁধে এখনই হিন্দুস্তানে পাঠিয়ে দাও এবং মুলতানের কয়েদখানায় বন্দি করে রাখো । বাকী জীবনটা ওকে সেখানেই কাটাতে হবে। বাস্তবেও আলাফতোগীনের বাকী জীবন সুলতানের কয়েদখানার একটি ছোট্ট কক্ষেই কাটাতে হয়েছে। ভারত অভিযান *% ১৪২ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।