সালতানাতের অন্তর্ভক্ত ছিল। হিন্দুস্তান তো সেইসব মুসলমানদের অর্জিত ভূমি যেসব মুজাহিদ মুহাম্মদ বিন কাসিমের সাথে নিজেদের জন্মভূমির মায়া ত্যাগ করে বিক্ষুব্ধ সাগর পারি দিয়ে হিন্দুস্তানে এসেছিলেন এবং এখানেই তারা জীবন বিলিয়ে দিয়েছিলেন । আজ সেই শহীদানের কবরের উপর মন্দির গড়ে উঠছে এবং পৌব্তলিকতার পূজা চলছে। বিন কাসিমের বিজিত এলাকার মসজিদগুডলোকে ধ্বংস করে দেয়া হচ্ছে এবং মুসলমান তরুণীদের সন্ত্রম নিয়ে হুলিখেলা চলছে । হিন্দুস্তানে ইসলামের বাতি এখন প্রায় নিভতে বসেছে। বন্ধুগণ! আমি একটি ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে আদর্শিক লড়াইয়ে নেমেছি। একটু গভীর ভাবে চিন্তা করেন দেখুন, ক্রমবর্ধমান হিন্দুত্বাদকে যদি আমরা স্তব্ধ করে না দেই, আমরা যদি পৌত্তলিকতার বিষ বৃক্ষ উপড়ে না ফেলি, তাহলে হিন্দুস্তান মুসলমানদের জন্যে কসাইখানায় পরিণত হবে । আর সেখানকার মসজিদগুলো নোংরা আস্তাবলে পরিণত হবে। আমি আপনাদের কি বলতে চাচ্ছি, তা বুঝতে আপনাদের মোটেও কষ্ট হওয়ার কথা নয়। আপনারা সবসময় আপনাদের কান, চক্ষুও বিবেককে সত্য উপলব্ধি করার ক্ষেত্রে অসাড় করে রেখেছেন । আপনাদের বদ্ধ চোখ, কান ও বিবেকের কপাট আমি খুলতে এসেছি । এখন আপনাদের সামনে আমি দুটি নির্দেশনা পেশ করছি- ১. প্রথমতঃ আপনারা আপনাদের অর্ধেক সৈন্য আমাকে দিয়ে দেবেন। তাদেরকে আমি হিন্দুস্তানে নিয়ে যাবো । আপনারা সবাই একটি চুক্তিতে সই করবেন যে, আমার অবর্তমানে আপনারা গযনী আক্রমণ করবেন না; বরং গযনীর নিষ্ঠাবান প্রহরীর ভূমিকা পালন করবেন। ২. দ্বিতীয়তঃ নয়তো আমি আপনাদের সবাইকে গ্রেফতার করে আপনাদের শাসিত সবগুলো অঞ্চলকে গযনী সালতানাতের অন্তর্ভুক্ত করে নেবো । আল্লাহর মেহেরবাণীতে আমার এই শক্তি আছে। ইচ্ছা করলে খুব সহজেই আমার এই কথা আমি বাস্তব রূপ দিতে সক্ষম । একথা বলে সুলতান মাহমুদ থেমে গেলেন । তিনি উপস্থিত সবার চেহারার দিকে তাকিয়ে তাদের প্রতিক্রিয়া যাচাই করলেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, আমার উপস্থাপিত এই দুই নির্দেশনা যদি কারো পছন্দ না হয় তিনি হাত তুলে তার আপত্তি জানাতে পারেন । ভারত অভিযান « ১৪১ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।