শুয়ে শুয়ে মরতে চাই না। আমি চাই আমার মৃত্যু হোক রণাঙ্গনে । আর হিন্দুস্তানের মাটিতে আমার দেহ মিশে যাক।... এখানে উপস্থিত আপনারা সবাই আমার ঘোরতর বিরোধী । কিন্তু আমার বিরোধিতা করলেও আপনারা কিন্তু কখনো সবাই এক্যবদ্ধ হতে পারেননি । কারণ আপনারা সবাই ক্ষমতার পূজারী । আপনারা কি বলতে পারবেন, খুব আরাম ও সুখের জীবন পেয়েছেন আপনারা? আপনারা দেশের সাধারণ মানুষকে গোলামে পরিণত করেছেন । এজন্য সবসময় গণ-বিদ্রোহের আতংকে থাকেন আপনারা । বুখারা ও সমরকন্দের শাসক আলাফতোগীন আমাদের মাঝে উপস্থিত আছেন । আমি জানতে পেরেছি, তিনি সাধারণ মানুষকে খুব অত্যাচার- উৎপীড়ন করেন। কোন একজন নাগরিকও তার প্রতি সম্তৃষ্ট নয়। আমি জানি, শাসন ক্ষমতা মানুষের মনে দারুন সুখানুভূতি ও নেশার সৃষ্টি করে । আপনাদের মধ্যে এমন লোকও রয়েছেন যারা ইসলামের অপব্যাখ্যা করে ধোকা দিয়ে প্রজাদের শাসন করছেন। এমন শাসকরা নাগরিকদের সামনে নিজেকে ইসলামের প্রহরী বলে সাব্যস্ত করেন বটে; কিন্তু তারা বুঝতে চান না, তাদের চেয়ে বড় ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা । তিনি ইচ্ছা করলে যেকোন সময় যে কারো ক্ষমতার মসনদ উল্টে দিতে পারেন। জনসাধারণের উপর যুলুম করা, তাদেরকে সম্মান না করা এবং দেশের সাধারণ নাগরিকদের সাথে প্রতারণা করা, ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছাড়ানো কঠিন গোনাহর কাজ। আল্লাহ তাআলা এমন গোনাহ ক্ষমা করেন না। আপনাদের অপরাধের কারণেই হয়তো আজ আল্লাহ আপনাদের উপর আমাকে চাপিয়ে দিয়েছেন । আমি দ্র্থহীন ভাষায় আপনাদের বলে দিচ্ছি, আমি আপনাদের ক্ষমতা কেড়ে নিয়ে গোলাম বানাতে আসিনি । আমি আপনাদের রাজ্য দখল করতে আসিনি । আমি আপনাদের বলতে এসেছি, এই যমীনের মালিক আল্লাহ! এই যমীনের উপর শাসক হিসাবে বসবাস করার আপনাদের যেমন অধিকার রয়েছে, একজন নগণ্য-নাগরিকেরও ততটুকুই অধিকার রয়েছে। আমি আপনাদেরকে ইসলামের পতাকাতলে একত্রিত করতে এসেছি । আমি আপনাদের কাউকেই ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে রণাঙ্গনে নিয়ে যেতে চাই না। রণাঙ্গনের ব্যাপারটি আমি নিজের কাধে তুলে নিয়েছি। আমি হিন্দুস্তানকে ইসলামী সালতানাতে পরিণত করতে চাই । কারণ, হিন্দুস্তান একসময় ইসলামী ভারত অভিযান *% ১৪০ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।