অবশ্য এই তিন রাজা মনে প্রাণে চেষ্টা করছিল, রাজা রাজ্যপালকে তাদের পক্ষে আনতে এবং গযনীর বশ্যতা প্রত্যাখ্যান করে তাদের কাতারে শামিল করতে। কিন্তু রাজ্যপাল ইচ্ছা করেই এসব রাজাদের সাথে সবধরণের যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন । তিনি তাদের দেয়া কোন সংবাদ যেমন গ্রহণ করতেন না, তিনিও তাদের সাথে কোন ধরনের যোগাযোগের চেষ্টা করতেন না। এর কারণ ছিল, গযনী সরকার তার তৎপরতা পর্যবেক্ষণের জন্য রাজ্যপালের নতুন রাজধানী রাড়ীতে উচ্চ পর্যায়ের কর্মকর্তা নিয়োগ করে রেখেছিল এবং সামরিক বাহিনীর কয়েকজন কমাগ্ডার পর্যায়ের ব্যক্তি সব সময় রাড়ীতে অবস্থান করে রাজ্যপালের সার্বিক কাজ কর্ম ও তৎপরতা পর্যবেক্ষণ করতো । রাড়ীতে গযনী বাহিনীর যে ক'জন সেনা কমান্ডারকে নিয়োগ করা হয়েছিল তাদের মধ্যে অন্যতম একজন ছিল কমান্ডার যুলকারনাইন। কমান্ডার যুলকারনাইন ছিল হিন্দুস্তানের যুদ্ধে সবচেয়ে বেশী অভিজ্ঞতার অধিকারী । সে হিন্দুস্তানের প্রায় সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিল । তাছাড়া দীর্ঘ দিন সে লাহোর ও মুলতানে অবস্থান করেছিল। ফলে অনায়াসে যুলকারনাইন স্থানীয় ভাষায় কথাবার্তা বলতে পারতো । স্থানীয় ভাষা জানার কারণে হিন্দুদের মনোভাব সে ভালো বুঝতে পারতো । এজন্য যুলকারনাইনকে রাড়ীতে মহারাজা রাজ্যপালের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়। যুলকারনাইন ছিল দীর্ঘদেহী সুদর্শন যুবক । একটা ম্মিতহাসি সব সময় তার মুখে দেখা যেতো । সে যে কোন মানুষের সাথে খুব সহজেই মিশতে পারতো, ফলে হিন্দুদের মধ্যে খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল যুলকারনাইন। ঘটনাক্রমে এই যুলকারনাইন এক হিন্দু তরুণীকে বিয়ে করেছিল। এই তরুণীর নাম ছিল রত্মা। অবশ্য যুলকারনাইনের সাথে বিয়ের আগেই রত্বা তার নাম বদল করে রাজিয়া রেখেছিল । এই রত্মাকে যুলকারনাইন পেয়েছিল মথুরায় । এক ভয়ানক পরিস্থিতিতে রত্মা যুলকারনাইনের সান্নিধ্যে আসে। সুলতান মাহমুদ যখন মথুরা আক্রমণ করেছিলেন তখন ছিল পূজার মৌসুম । পূজা দেয়ার উদ্দেশ্যে হাজার হাজার হিন্দু ভারতের বিভিন্ন জায়গা থেকে মুরায় এসে জমায়েত হয়েছিল। পুরো মথুরা শহর আগতদের তাবুতে ভরে গিয়েছিল । কিন্তু হঠাৎ এক রাতের তুফান ও ঘূর্ণিঝড় গোটা শহর লম্ডভণ্ড করে ফেলে । তীবু উড়িয়ে নেয়। শত শত মানুষ গাছ কিংবা বিধ্বস্ত ঘর বাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। প্রচণ্ড ঝড়ে লগ্তভণ্ড হয়ে যায় মথুরা নগরী । ভারত অভিযান « ১৪ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।