Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

আমি যাবো! তবে এ ব্যাপারটি এখনই আমি বলে দিতে পারবো না, গযনীর আনুগত্য আমি গ্রহণ করবো কি-না? অবশেষে আলাফতোগীনও সুলতান মাহমূদের দাওয়াতে হাজির হলেন। কিন্তু তার রানী তার সাথে আসেননি । আলাফতোগীন সাথে করে কয়েকজন নিরাপত্তারক্ষী নিয়ে এলেন। আপ্যায়,, শেষে সুলতান মাহমুদ সকল সামন্ত শাসকদের একত্রিত করলেন । সুলতান শাসকদের উদ্দেশ্যে বক্তৃতা দেয়ার সময় তার পাশে রাখলেন প্রধান সেনাপতি আবু আব্দুল্লাহ আলতাঈ ও অন্যতম সেনাপতি আরসালান জাযেবকে। আরসালান জাযেব ছিলেন খাওয়ারিজমের গভর্নর । আরসালান ছিলেন শক্রদের ব্যাপারে অত্যন্ত আপসহীন এবং দ্রুত সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে দারুন পারদর্শী । তিনি মনে করতেন, শক্রদের উপর দয়া করা নিজেকে বিপদে ফেলা ও পরাজয়ের পথ প্রশস্ত করার নামান্তর । এ্তিহাসিক ইবনুল আসীর ও ইবনুল জওযীর ভাষ্যমতে, সেদিন সামন্ত শাসকদের উদ্দেশে সুলতান বললেন-বন্ধুগণ! আপনারা আমার সমরশক্তি প্রত্যক্ষ করেছেন । আমি এখা।ন তেরো'শ জঙ্গি হাতি নিয়ে এসেছি । আরো বারো'শ জঙ্গি হাতি গযনীতে রয়ে গেছে। এখানে যে পরিমাণ অশ্বারোহী সৈন্য এসেছে এর চেয়ে ঢের বেশি গযনী সালতানাতের বিভিন্ন জায়গায় নিয়েজিত রয়েছে । আপনারা দেখেছেন, আমি একজন পদাতিক সেনাকেও সাথে আনিনি । এসব সৈন্য কি আপনাদের নিরন্তর করতে সক্ষম নয়? কিন্তু আমি আপনাদেরকে সামরিক শক্তির ভয় দেখাতে আসিনি । আল্লাহর ভয় স্মরণ করিয়ে দিতে এসেছি । আমি আল্লাহর পথে জীবনের শুরু থেকেই জিহাদে লিপ্ত রয়েছি। এজন্য তিনি আমাকে এই বিপুল সৈন্যবল দিয়ে শক্তিশালী করেছেন । এই বিপুল শক্তি অর্জনে আমার ব্যক্তিগত কোন কৃতিত্ব নেই। এসবই একমাত্র আল্লাহর দান। আমি জানি, আপনারা আমাকে হিন্দুস্তানের লুটেরা এবং ধনসম্পদ ও অর্থ লোভী বলে গালিগালাজ করেন । সত্যিকার অর্থে যদি আমি ধনসম্পদের পূজারী হতাম, তাহলে যে পরিমাণ ধনসম্পদ আমার রাষ্ত্রীায় কোষাগারে সঞ্চিত আছে, এগুলো দিয়ে শুধু আমি কেন আমার ভবিষ্যত তিন পুরুষ আরাম আয়েশে জীবন-যাপন করতে পারতো । আপনারা জানেন, আমি আপনাদের মতো বিলাসী জীবন-যাপন করি না। আমার গোটা জীবনটাই যুদ্ধে যুদ্ধে রণাঙ্গনে কেটেছে । আমি আরামের বিছানায় ভারত অভিযান *% ১৩৯ ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।