সুলতানের আনুগত্যের দাওয়াত দিল, তখন কাদের খান কোনরূপ কথাবার্তা না হাজির হয়ে আনুগত্য প্রকাশ করলেন। সুলতান জিহোন নদীর তীরবর্তী একটি জায়গায় সেনাদের যাত্রা বিরতি দিয়ে তাবু ফেলার নির্দেশ দিলেন এবং সেই অঞ্চলের সকল আমীর ও শাসকদের দাওয়াত করলেন । সেসব অঞ্চলের মধ্যে সুলতান সবচেয়ে বেশি বৈরী মনে করেছিলেন বলখের শাসক আলাফতোগীন ও সেলজুকী নেতা ইসরাঈল সেলজুকীকে ৷ এরা সম্মিলিতভাবে সুলতানের বিরুদ্ধে একবার যুদ্ধ করেছিল এবং শোচনীয় ভাবে পরাজিত হয়েছিল । সুলতান মাহমুদ এদের কাছেও তার দূত পাঠিয়ে দাওয়াত দিলেন । সুলতানের দূতেরা যখন আলাফতোগীনের কাছে তার পায়গাম পৌছাল, তখন আলাফতোগীন চরম অবজ্ঞা ভরে সুলতানের পয়গাম শুনলো । তার পাশে বসাছিল তার সুন্দরী স্ত্রী। তোমার সুলতান কি তার দাওয়াত কবুল করার জন্যে আমাদের প্রতি অনুরোধ করেছে? দূতের উদ্দেশে বললো আলাফতোগীনের স্ত্রী । সম্মানিত রানী! গযনীর সুলতান শুধু বলখ ও সমরকন্দের শাসককে তার মজলিসে দাওয়াত করেছেন। তিনি আপনার কথা উন্লেখ করেননি- বললো দূত । তোমাদের সুলতানের এই দাওয়াতের উদ্দেশ্য কি? জানতে চাইলেন আলাফতোগীন । দূত বললো, সুলতান চুয়ান্ন হাজার অশ্বারোহী ও তেরো'শ জঙ্গি হাতি নিয়ে এসেছেন। তার ইচ্ছা ও উদ্দেশ্য বোঝা মোটেও কঠিন নয়। আপনার প্রিয় বন্ধ কাদের খান ইতোমধ্যে সুলতানের আনুগত্য স্বীকার করে নিয়ে তার রাজ্যে সুলতানকে অভ্যর্থনা জানিয়েছেন । আমি আশা করবো, সুলতানের দাওয়াত গ্রহণ না করে আপনি আপনার সৈন্যদেরকে গণহত্যার শিকার করবেন না। কাদের খান একটা কাপুরুষ। তোমাদের সুলতানের মোকাবেলা হবে একজন দুঃসাহসী বীরপুরুষ বাদশার সাথে- বললো আলাফতোগীনের স্ত্রী। সম্মানিত রানী। লড়াই কোন নারীর কাজ নয়। আমি বলখের শাসকের সাথে কথা বলতে এসেছি, আপনার সাথে নয় । বলখের শাসককে পরিঙ্কার ভাষায় বলতে হবে তিনি সুলতানের দাওয়াত কবুল করবেন কি-না । দৃঢ়কণ্ঠে জিজ্ঞেস করলো দূত । ভারত অভিযান * ১৩৮ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।