১০২৪ সালের প্রথম দিকে সুলতান মাহমূদ এমন বিশাল সেনাদল দিয়ে বলখের দিকে অগ্রসর হচ্ছিলেন যে, সেনাদের পায়ের চাপে ঘমীন প্রকম্পিত হচ্ছিল। এই সেনাদলের মধ্যে একজন সৈন্যও পদাতিক ছিলো না। সবাই ছিলো অশ্বারোহী । ইতিহাসে উল্লেখ রয়েছে- সেই সৈন্যদের মধ্যে চুয়ান্ন হাজার ছিল অশ্বারোহী, তাছাড়া তাদের সাথে তেরশ জঙ্গী হাতি ছিল। হাতির উপরে তীর বল্পমে সজ্জিত ছিল আরো প্রায় চন্লিশ হাজার সৈন্য । সকল সৈন্য অত্যন্ত খোশমেজাজে ধীরস্থিরভ সারিবদ্ধভাবে অগ্রসর হচ্ছিল। সুসজ্জিত এই সেনাবহর দেখতে অত্যন্ত সুশীল ও সুন্দর হলেও শক্রদের জন্যে তারা সৃষ্টি করেছিল মরণ আতংক । এই সৈন্যদল ছাড়াও সুলতান মাহমুদের আরো হাজার হাজার. সেনা গযনী এবং হিন্দুস্তানের সীমান্ত ও বিভিন্ন জায়গায় মোতায়েন ছিল । সেনাদের অগ্রভাগে ছিল সুলতানের সংবাদ বাহক দল প্রতিটি ছোট্ট ছোট্ট রাজ্যে পৌছে অগ্ববর্তী দলের সংবাদবাহীরা শাসকদের কাছে গিয়ে বলতো- গযনীর সুলতান চুয়ান্ন হাজার অশ্বারোহী সৈন্য ও তেরোশ জঙ্গি হাতি নিয়ে আসছেন। আপনি যদি আল্লাহর নামে কাফেরদের বিরুদ্ধে সুলতানের অভিযানে শরীক হওয়ার জন্যে সুলতানের সাথে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে তার আনুগত্য করতে সম্মত হন তাহলে আপনার ক্ষমতা ও রাজত্্ অক্ষুণ্ন রাখা হবে । নয়তো আপনি গযনী সেনাদের সঙ্গে যেমন আচরণ করবেন সেরকমই আচরণ করা হবে। এতিহাসিকগণ লিখেছেন, বিশাল সেনাবহর ও সমরশক্তি দেখে গযনীর প্রতিবেশী এবং শক্রতা পোষণকারী সকল শাসক ও ছোট ছোট রাজত্বের অধিকারী আমীর উমারা দামী দামী উপহার উপটৌকন নিয়ে আগেভাগেই সুলতানের সামনে হাজির হয়ে তার আনুগত্য ও বশ্যতা স্বীকার করে নিচ্ছিল এবং তাদের রাজ্যে সুলতানকে স্বাগত জানাচ্ছিল। সুলতান তাদের উপহার গুহণ করে এবং তাদের সঙ্গে মৈত্রীত্র ঘোষণা করে বলতেন, আপনাদের সবাইকে জিহোন নদীর তীরবর্তী কোন জায়গায় দাওয়াত দেয়া হবে। সেখানে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে। সেখানে আপনাদের সাথে আমার গুরুতৃপূর্ণ কথা হবে এবং আপনাদের সম্মানজনক আপ্যায়নের ব্যবস্থা করা হবে । এক পর্যায়ে সুলতান জিহোন নদী পার হয়ে গেলেন। খুতুন নামের একটি রাজ্যের শাসক ছিলেন কাদের খান। তিনি ছিলেন সুলতান মাহমুদের ঘোর তর শক্র। তার কাছে যখন সুলতানের সমর শক্তির বর্ণনা দিয়ে সংবাদবাহীরা ভারত অভিযান «& ১৩৭ ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।