Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

হৃদযন্ত্র অবশ্য ঠিকই আছে- জবাব দিলেন চিকিৎসক শায়খুল আসফান্দ। কিন্তু বাস্তবতা হলো, আপনার শরীর কোন ধরনের অভিযান, অবরোধ ও যুদ্ধের জন্যে মোটেও উপযোগী নয় । মূলত আপনি এখন যা করছেন এর সবই সম্ভব হচ্ছে আপনার আত্মবলে। হ্যা, ঠিকই বলেছেন আপনি। বললেন সুলতান মাহমুদ । আমার পীর ও মুর্শিদ শায়খ আবুল হাসান কিরখানী এটাকেই ঈমানী শক্তি বলে অভিহিত করতেন। শরীর মানুষের অনুভূতি অনুযায়ী দুর্বল হয়। দুর্বলতা এবং ব্যথা অনুভূতির দু'রকম বহি:প্রকাশ মাত্র। আপনি কোন ব্যথাকে যতটুকু তীব্র মনে করবেন, ব্যথাটা ঠিক ততটুকুই তীব্র হবে । হেকিম সাহেব! আপনাকে আমার ডেকে আনতে ইচ্ছে করছিল না কিন্তু আবু আব্দুল্লাহ ভয় পেয়ে আপনাকে ডেকে এনেছে। সম্মানিত সুলতান! আপনি শারীরিক দুর্বলতার কথা বলেছিলেন, এজন্যই আমি হেকিম সাহেবকে ডেকে এনেছি- বললেন আবু আব্দুল্লাহ । শারীরিক দুর্বলতা ভালো লক্ষণ নয়। তোমরা যাই বলো, আমি কিন্তু এটাকে অন্যরকম নির্দশন মনে করছি। আমি অনুভব করছি, আমাকে আমার “রুহ' বলে দিচ্ছে, “তোমার যা কিছু করণীয় তাড়াতাড়ি সেরে ফেলতে হবে । হিন্দুস্তানের মূর্তিগুলো আমাকে শান্তিতে ঘুমাতে দেয় না। আমার ভয় হয়, কর্তব্য কাজ সম্পন্ন করার আগেই না আবার আমার দুনিয়া থেকে চলে যেতে হয়। এই মুহূর্তে আমার বিপুল সমরশক্তির দরকার । অথচ মুসলিম শক্তিগুলো পরস্পর বিচ্ছিন্ন । যেসব সরদার, নেতা ও শাসকরা আমার অবর্তমানে গযনীর জন্য হুমকি হয়ে উঠতে পারে তাদের সবাইকে আমার একাত্রত করতে হবে। আমার আশংকা হচ্ছে, আমার জীবন আর বেশি দিন নেই, আমি হয়তো কর্তব্যকর্মগুলো সমাপ্ত করে যেতে পারবো না। প্রধান সেনাপতি নানা কথায় সুলতানের আবেগকে প্রশমিত করে তাকে আশপাশের বৈরী মুসলিম শক্তিগুলোকে বাগে আনার কিংবা তাদের শক্তি নিঃশেষ করে দেয়ার কৌশল নিয়ে বাস্তবসম্মত উপায় নিয়ে কথা শুরু করলেন । অবশেষে বৈরী শক্তিগুলোকে আনুগত্য স্বীকার করে নিতে বাধ্য করবেন । প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে আশংকাজনক অবস্থানে পৌছে গিয়েছিল ইসরাঈল সেলজুকী । সস সং ভারত অভিযান % ১৩৬ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।