সোমনাথের ফটকে লাহোরকে গযনী সালতানাতের অন্তর্ভুক্ত করে সেখানে আয়াযকে গভর্নর নিযুক্ত করে সুলতান মাহমুদ যখন গযনী ফিরে এলেন তখন তাকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল। বিনা যুদ্ধে তেমন কোন সংঘর্ষ ছাড়াই বিশাল শক্তির অধিকারী তিনটি রাজ্যকে জয় করে গযনী ফিরে এলেও সুলতানের মধ্যে অন্যান্য বারের মতো বিজয়ের উচ্ছ্বাস দেখা যাচ্ছিল না। তিনি কেমন যেন বিমর্ষ চিন্তাবিত হয়ে পড়েছিলেন । তাকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছিল। এই অবস্থা দেখে সুলতানের ডান হাত বলে খ্যাত ইতিহাস বিখ্যাত সেনাপতি আবু আব্দুল্লাহ আলতাঈ তাকে জিজ্ঞেস করলেন, “সুলতান! এবার হিন্দুস্তান থেকে ফিরে আসার পর থেকেই আপনাকে কেমন যেন পেরেশান বলে মনে হচ্ছে। এর কারণ কি? সেনাপতির জিজ্ঞাসার জবাবে একটা শুষ্ক হাসি দিয়ে সুলতান বললেন, বয়সতো আমার তেমন একটা হয় নি। কিন্তু কিছু দিন থেকেই অনুভব করছি শরীরটা ভেঙে যাচ্ছে, ক্রমশ দুর্বল হয়ে পড়ছে শরীর । সামান্য পরিশ্রমেই ক্লান্তি অনুভূত হচ্ছে। সুলতানের বয়স তখন পধ্গন্ন বছর। এটাকে তিনি মোটেও বেশি মনে করছিলেন না। প্রধান সেনাপতি তখনই চিকিৎসককে ডেকে পাঠালেন । চিকিৎসক এসে সুলতানের স্নায়ু পরীক্ষা করলেন । শরীরের অবস্থা সম্পর্কে কিছু কথা জিজ্ঞেস করলেন। হৃদযন্ত্রের কম্পন পরিমাপ করে বললেন, সুলতানের এখন দীর্ঘ বিশ্রামের দরকার । তার স্নায়ু খুব দুর্বল। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। সুলতান যদি পূর্ণ বিশ্রাম না নেন, তাহলে সামান্য অসুখও তার জন্যে জীবনহানির কারণ হতে পারে । আমি আরাম আয়াসের মধ্যে মরতে চাই না- বললেন সুলতান । বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর সাথে আমি সাক্ষাত করতে চাই না। আমি নিজেকে বিলাসিতায় ডুবিয়ে দিতে পারি না। শরীরতো মাটির সাথে মিশে যাবে । দেহের শক্তি কমে গেলেও আমি আত্মার শক্তিতে আমার উপর আল্লাহর দেয়া কর্তব্য পালন করে যাবো । শায়খুল আসফান্দ! আপনি বলুন! আমার হৃদযন্ত্র ঠিক আছে তো? ভারত অভিযান % ১৩৫ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।