সৈন্যদের মধ্যেও দেখা দিল আতঙ্ক । এ অবস্থায় তাতারী বা তুকী ইউনিটের যোদ্ধারা তাকবীর দিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে হাতি নিয়ন্ত্রণে ঝাপিয়ে পড়ল এবং বহু কষ্টে সব কটা হাতিকেই তারা কজা করতে সমর্থ হলো। অবশ্য এগুলোর ধ্বংসযজ্ঞ থেকে সেনা শিবির হেফাযত করো । কিন্তু অসীম সাহসী যোদ্ধারা মাতাল হাতিগুলোর একটিকেও হত্যা না করে কাবু করতে সক্ষম হল। দুর্গ প্রাটীরে দাড়িয়ে এই দৃশ্য দেখে কালাঞ্জরের হিন্দু অধিবাসীরা গযনী সেনাদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাতে চিৎকার করতে থাকে- বলতে থাকে সাবাশ জাতি । আমরা তোমাদের প্রণাম করি। নমস্কার জানাই । মহারাজা গোবিন্দের আত্মসমর্পণের পর সুলতান মাহমুদ গযনী বাহিনীকে লাহোরে নিয়ে গেলেন। সুলতানের লাহোর আগমনের খবর পেয়ে লাহোরের বর্তমান রাজা তরলোচনপাল লাহোর ছেড়ে আজমীর চলে গেল। সুলতান মাহমুদ পুনর্বার লাহোরে প্রবেশ করে লাহোরকে গযনী সালতানাতের অঙ্গ ঘোষণা করলেন এবং তার অত্যন্ত প্রিয় গোলাম ও সঙ্গী আয়াযকে সেখানকার গভর্নর নিযুক্ত করলেন। আয়ায ছিলেন সুলতান মাহমূদের একান্ত ভূত্য। ভৃত্য হলেও সুলতান তাকে বন্ধুর মতোই সম্মান ও মর্যাদা দিতেন। অস্বাভাবিক মেধা, বুদ্ধি ও বিশ্বেষণ ক্ষমতার অধিকারী আয়াযের নাম সুলতান মাহমুদের সাথে সাথেই উচ্চারিত হয়। লাহোরে বিপুল সংখ্যক সেনা রেখে সুলতান মাহমুদ ১০২৩ খিস্টাব্দের মার্চ এপ্রিলের দিকে গযনী ফিরে এলেন । এদিকে গযনীর বিরুদ্ধে ভয়ঙ্কর শক্তি নিয়ে অপেক্ষা করছিল ইসরাঈল সেলজুকী । ভারত অভিযান *% ১৩৪ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।