গযনী থেকে গোয়ালিয়র যেতে ছোট নদীগুলো বাদ দিলেও অন্তত পাচটি বড় নদী তাকে পার হতে হয়েছে। তন্ধ্যে সিন্ধু, ঝিলম, চন্নাব, রাবী, সালাজ, গঙ্গা, যমুনা এবং গান্বল নদী ছিল উল্লেখযোগ্য । গোয়ালিয়রের রাজা অর্জুন ছিলেন কালাঞ্জরের রাজা গোবিন্দের পরম মিত্র । গোয়ালিয়র দুর্গ আজো কালের সাক্ষী হয়ে রয়েছে। সেই যুগে গোয়ালিয়র দুর্গ ছিল কিংবদস্তিতুল্য। দুর্গটি ছিল অত্যন্ত মজবুত শক্ত কাঠামো এবং সমতল থেকে উচু জায়গায় অবস্থিত ' চতুর্দিকে গভীর খাদের মতো খাল থাকার কারণে গোয়ালিয়র দুর্গ ছিল যে কোন শক্রু আক্রমণে অজেয়। সুলতান মাহমূদ যখন গোয়ালিয়র দুর্গ অবরোধ সম্পন্ন করে ফেলেছেন, তখন রাজা অর্জুন টের পেলেন গযনী বাহিনী এসে গেছে । অবশ্য একটা মোক্ষম সময়ে সুলতান হিন্দুস্তানে পৌছাতে সক্ষম হন। দু'দিনের মধ্যে গোয়ালিয়র ও কালাঞ্জরের সৈন্য একত্রিত হওয়ার কথা ছিল। কিন্তু তারা তখনো অবস্থান করছিল নিজ নিজ রাজধানীতে । তখনো তাদের রণপ্রস্তুতি সম্পন্ন হয়নি । অবরোধ আরোপ শেষ হতেই সুলতান মাহমুদ বুঝতে পারলেন, এই দুর্গকে কজা করা কঠিন। কারণ দুর্গ প্রাচীরের বাইরে যে ঢালু এবং খোলা এলাকা রয়েছে সেখানে কারো পক্ষে শক্ত হয়ে দাড়ানোই কষ্টকর । তারপরও সুলতান মাহমুদ সৈন্যদের দুর্গ প্রাচীর ও দুর্গ ফটকে আঘাত হানার নির্দেশ দিলেন। তিনি বললেন, সবাই সম্মিলিত কণ্ঠে ৯চ্চ আওয়াজে তকবীর ধ্বনি দিতে থাকো । দুর্গ প্রাচীরের উপর থেকে গযনী সেনাদের লক্ষ্য করে তীর বর্ষণ শুরু হলো। কিন্তু তা দিয়ে মোটেও দমাতে পারলো না গযনী বাহিনীকে । তারা দল বেঁধে একসাথে আঘাত করে দুর্গ ফটক ভাঙতে চেষ্টা করলো । দুটি হাতিকে পাশাপাশি দাড় করিয়ে এদের কীধে দীর্ঘ মোটা একটি গাছের কাণ্ড ঝুলিয়ে দিয়ে হাতিকে কিন্তু তাতেও দুর্গ ফটক ভাঙা সন্তব হচ্ছিল না। এর পাশাপাশি গযনীর তীরন্দাজরা দুর্গ প্রাচীরের উপরে থাকা তীরন্দাজদের প্রতি তীর ছুঁড়ে ফটকে হামলাকারীদের সহায়তা দিচ্ছিল । বাতাস কেঁপে উঠছিল । এভাবে হামলা অব্যাহত থাকল চারদিন। পঞ্চম দিনের সূর্য উদয় হতেই দেখা গেল দুর্গে সাদা পতাকা উড়ছে। সাদা পতাকা দেখে সুলতান মাহমুদ লড়াই বন্ধ করার নির্দেশ দিলেন। এদিন দুর্গ প্রাচীরের উপর থেকে গযনী সেনাদের দিকে কোন তীর নিক্ষিপ্ত হচ্ছিল না। দুর্গের প্রধান ফটক ভারত অভিযান * ১৩০ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।