Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

সন্াসীর পোষাকের ভেতরে আমি খঞ্জর লুকিয়ে রেখেছিলাম । সেটি বের করে প্রস্তুতি নিয়ে নিলাম । বাইরে হয়তো দু'জন লোক ছিল। ভাঙ্গা দেয়াল দিয়ে ভেতরে প্রবেশ করল একজন। আমি তখন দরজাবিহীন খালি জায়গাটায় দেয়ালের আড়ালে ওৎপেতে রইলাম । লোকটি ঘরের দরজায় এসেই হাক দিল। কে এখানে? ঘুটঘুটে অন্ধকারে লোকটিকে ভূতের মতো একটা ছায়া মনে হচ্ছিল । আমি তাকে খঞ্জরের আঘাত না করে এক ঝাপটায় তার ঘাড় পেঁচিয়ে ধরলাম এবং আমার বাহুতে আটকে ফেললাম । তার পক্ষে কোন কথা বলা সম্ভব হলোনা। বাইরে থেকে আওয়াজ এলো- ভেতরে কেউ আছে, না নেই? আমি বললাম- নেই । তোমরা সামনে দৌড়াও | মুহূর্তের মধ্যে আমার কানে এলো দৌড়ানোর শব্দ। এদিকে আমি যার গলা আটকে রেখে ছিলাম এমনভাবে তার গলায় চাপ দিলাম যে, সে শ্বাসরুদ্ধ হয়ে কয়েকটা ঝাকুনি দিয়ে নেতিয়ে পড়ল । মৃত্যু নিশ্চিত হলে আমি তাকে ফেলে দিয়ে দ্রুত তার শরীরের কাপড় খুলে মেয়েটিকে পরিয়ে দিলাম । তরুণীর চুলছিল খোলা? এলোমেলো । তা ছাড়া তার চেহারাও বেশ সুন্দর । আমি মেঝেতে হাত দিয়ে ধুলোবালি হাতে নিয়ে তার চেহারায় মাখলাম এবং কাপড় দিয়ে তার মাথা পেঁচিয়ে ফেললাম । আর মৃত পুরোহিতের গলার মালাটি তার গলায় ঝুলিয়ে দিয়ে তার লেবাস সূরত সম্পূর্ণ বদলে ফেললাম । এরপর তাকে নিয়ে সদর রাস্তায় বেরিয়ে এলাম । আলোকিত প্রশস্ত রাস্তা দিয়েই আমি তাকে নিয়ে প্রধান মন্দিরের একটি পরিত্যক্ত জায়গায় চলে এলাম । এই জায়গাটিতে ময়লা ও শেওলা পরে সবুজ আঠার মতো হয়েছিল । আমি এই আঠালো ময়লা হাতে নিয়ে মেয়েটির চেহারায় ও চুলে মেখে তাকে পুরোদস্তুর সন্ন্যাসীনীর রূপ দিলাম। এদিকে মন্দিরের ভেতরে বাইরে তরুণীর খোজে দৌড় ঝাপ শুরু হয়ে গেলো । পুরোহিত ও তাদের চেলারা এদিক ওদিক দৌড়াচ্ছিল। আমাদের পাশ দিয়েও অনেকে ছুটাছুটি করেছিলো কিন্তু আমাদের প্রতি কেউ সন্দেহ করেনি এবং সন্যাসী বেশের তরুণীকে কেউ চিনতে পারেনি । এরপর আমি মেয়েটিকে মন্দিরের চৌহদ্দি থেকে বের করে শহরের কাছাকাছি একটি জঙ্গলে নিয়ে গেলাম । মন্দির থেকে নিরাপদ জায়গায় পৌছলে মেয়েটি আমাকে জানালো, আর দু'এক দিনের মধ্যেই আমাকে বলি দেয়া হতো । মেয়েটি আমাকে আরো ভারত অভিযান *% ১২২ ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।