Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অন্ধকার আঙিনা পেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার সাথে একটি মেয়ের ধাকা লাগল । কাদছিল। আমাকে পেয়ে সে অনুরোধ করতে লাগল, দয়া করে এখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যান। আমি আজীবন আপনার দাসী হয়ে থাকবো । আমি মরতে চাই না। রাজার জন্যে আমি জীবন বিলিয়ে দিতে চাই না। সে ছিল তরুণী। ভয়ে কাপছিল সে। আমাকে জড়িয়ে ধরলো । জীবন বাচানোর জন্যে আমাকে হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করতে লাগল । তার কথা শুনে আমার বুঝতে অসুবিধা হলো না, এই তরুণী কারো না কারো কুমারী কন্যা । মন্দিরের পুরোহিতরা তাকে বলী দেয়ার জন্যে তুলে নিয়ে এসেছে। আমাকে ক্ষমা করবেন সুলতান! তরুণীর অনুরোধে আমি আমার কর্তব্য ভুলে গেলাম । মূলত আমার সেখানে যাওয়ার উদ্বোশ্য ছিল রাজা গোবিন্দের অবস্থা পর্যবেক্ষণ করা। কিন্তু একটা নিরপরাধ মানুষের জীবন এভাবে নষ্ট হতে দেখে আমার মধ্যে মানবিক দায়বোধ সৃষ্টি হলো । আমি মেয়েটিকে যথাসম্ভব আশ্বস্ত করতে বললাম- ঠিক আছে, তুমি শান্ত হও। দেখি তোমার জন্য' আমি কি করতে পারি। এখানে মানুষকে জবাই করা হয় । আমি এই অনর্থক জবাই হওয়া থেকে তোমার এক নগন্য বান্দিকে বাচাতে চাই, এর বদৌলতে তুমি আমার এখানে আসাম উদ্দেশ্য সফল করে দাও। অন্ধকার আঙিনায় হঠাৎ আমি একটু আশার আলে দেখতে পেলাম। মেয়েটি আমাকে তাগাদা দিচ্ছিল আমাকে এখান থেকে নিয়ে চলুন। যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যান। তাড়াতাড়ি করুন। আমি মন্দিরের বদ্ধ কক্ষ থেকে পালিয়ে এসেছি। মন্দিরের পুরোহিতরা হয়তো আমাকে খুজছে। মেয়েটি তখন থরথর করে কীপছিল। এমন সময় আমার কানে কারো দৌড়ানোর শব্দ ভেসে এলো । আম মেয়েটিকে বললাম- তোমাকে নিয়ে তো আমি বিপদে পড়বো । মনকে শক্ত করে এখন কান্না থামাও । এরপর মেয়েটিকে এক হাতে ধরে তাকে নিয়ে একটি দেয়ালের ভাঙ্গা অংশ দিয়ে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে ঢুকে পড়লাম আমরা ঘরের ভেতরে ঢুকতেই বাইরে থেকে কানে ভেসে এলো, এ ঘরে চুকে দেখো । এতো অল্প সময়ের মধ্যে যাবে কোথায়? ভারত অভিযান *% ১২১ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।