Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

আমাকে একজন বলেছিল, ইহুদীরা সাপের মতো । এরা নিজ প্রভুকেই ছোবল মেরে বসে । আর এই কাল নাগিনীটাকে দেখো, তার স্ত্রী মারয়ামের প্রতি ইশারা করে বললো ইসরাঈল । এক সাথে সে দু'জনের স্ত্রী হিসেবে কাজ করছে। চাচ্ছিলেঃ একবারও চিন্তা করলে না, তুমি কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছোঃ আমি তোমাকে শেষ বারের মতো বলছি-_ সুলতান মাহমুদের ফাদে পা দিয়ো না। ক্ষুব্ধ কণ্ঠে বললো মারয়াম। হ্যা, যা বলার শেষ বারের মতো বলে ফেলো । আমিও তোমাকে শেষ বারের মতো বলে দিচ্ছি__ তুমি আমাকে ধোকা দেয়ার পরও আমি তোগা খানের সাথে বন্ধুত্ব বজায় রাখবো । সেই সাথে সুলতান মাহমুদের সাথেও আমার শত্রুতা বজায় থাকবে । একদিন মানুষ গযনী সালতানাতের কথা ভুলে যাবে । সেলজুকী সালতানাতই তাদের কাছে মুখ্য বিষয় হয়ে উঠবে। ইসরাঈল বুক টান করে মাথা উচিয়ে উদ্যত কণ্ঠে বললো-_ আমি অবশ্যই সুলতান মাহমুদের কাছ থেকে একটা এলাকা নিয়ে নেবো এবং সেই এলাকাই হবে গযনীর সেনাবাহিনী, সুলতান মাহমৃদ এবং গযনী সালতানাতের কবর রচনার উৎস। তোমার মতো উগ্র, মূর্খ উপজাতি লোকেরা শক্রর জন্যে গর্ত খুঁড়ে নিজেরাই সেই গর্তে পতিত হয়-_ বললো এক ইহুদী। শোন ইসরাঈল! তোমার নাম ইসরাঈল রাখা হয়েছে । তোমার গায়ে ইহুদী রক্ত রয়েছে বলে । এই ইহুদী রক্তের মান রাখার জন্যে আমি তোমাকে খুব মূল্যবান একটা কথা বলছি। মনোযোগ দিয়ে শোন। তুমি ঠিকই বলেছো, আমরা দু'জনই ইহুদী । কিন্তু আমরা দু'জনই আমাদের পৌষাক-আশাক মুসলমানদের মতো করে রেখেছি । আমরা তোমাদের ইসলাম সম্পর্কে এতোটুকু জানি, যা তোমাদের ইমাম ও আলেমরাও জানে না। আমরা তোমাদের ঈমান বিনষ্ট করে দিতে পটু । দুর্ভাগ্যবশতঃ আজ আমরা তোমার হাতে বন্দি। ঘটনা যা ঘটেছে তাহলো, তোমার কোন লোক আমাদের গোপন কথাবার্তা শুনে ফেলেছিল । নয়তো যে চমৎকার কৌশল ও নৈপূৃন্যের সাথে আমরা তোমার স্ত্রীর হাতে তোমাকে খুন করাতে খাচ্ছিলাম তুমি এর প্রশংসা না করে পারবে না। এটাও দেখেছো, কিভাবে আমরা সুলতান মাহমুদের সেনাবাহিনীর মধ্যে প্রায় ভাঙ্গন ধরিয়ে ছিলাম এবং মাহমুদের বিরুদ্ধে তোমাদের ক্ষেপিয়ে তুলতে সফল হয়েছিলাম । ভারত অভিযান « ১১৮ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।