শোন মারয়াম! আমি জানি, সুলতান মাহমৃদকে তোমার ঘৃণা করার কারণ । তোমার রাজ রাণী হওয়ার স্বপ্র পূরণে সে প্রধান বাধা । আমি তোমার রাজরাণী হওয়ার স্বপ্ন ঠিকই পূরণ করে দেবো । কিন্তু সংঘাতে যাওয়ার আগে আমাদের একটা নিজস্ব ঠিকানা দরকার, যে ঠিকানাটিকে আমরা আমাদের দেশ বলতে পারবো । একটি দেশ হলে আমরা সেখানে নিয়মিত একটি সেনাবাহিনী গঠন করতে পারবো, তাদের প্রশিক্ষণ দিতে পারবো । সেখানে আমাদের একটা মজবুত দুর্গ থাকবে । এখন তো আমাদের অবস্থা এমন যে, আমাদেরকে কেউ তাড়া করলে আমাদের আত্মরক্ষার কোন জায়গা নেই । আমাদেরকে লোকেরা জংলী যাযাবর, ছিন্নমূল ইত্যাদি বলে ডাকে । এজন্য মাহমুদের কাছ থেকে কিছু একটা আদায় করার সুযোগ দাও আমাকে । ইসরাঈল সেলজুকীর কথার মর্ম বুঝতে পেরেছিল মারয়াম ৷ কিন্তু তাদের কাছে বসা বিদেশী দুই লোক চাচ্ছিল না মারয়াম ইসরাঈলের কথার মর্ম উপলব্ধি করুক । রাতের বেলা এই বিদেশী দু'জন লোক একটি দেয়ালের মতো জায়গার আড়ালে বসেছিল । তাদের কাছে ছিল ইসরাঈলের স্ত্রী মারয়াম ৷ মারয়াম দুই করেছিলাম । কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে, সে গযনী শাসকের ফাদে পা দেবে। সে আমাকে বলেছে, তাকে যেনো আমি মাহমূদের কাছ থেকে একটা অঞ্চল হাতিয়ে নেয়ার সুযোগ দেই । কিন্তু তার নিয়তের ব্যাপারেই এখন আমার সন্দেহ দেখা দিয়েছে । আমার মনে হচ্ছে, সে মাহমুদের কেনা গোলামে পরিণত হবে। ইসরাঈল ছাড়া তোমার দৃষ্টিতে নেতৃত্ দানের মতো এই গোত্রে কি দ্বিতীয় কেউ আছে? মারয়ামকে জিজ্ঞেস করল একজন । হ্যা, অবশ্যই আছে। আর সে হলো তোগাখান। দরকার হলে তাকে আমি বিয়ে করে নেবো । আরে! সে আমার জন্যে এতাটাই পাগল যে, যখন শুনলো আমি ইসরাঈলকে বিয়ে করেছি তখন বিষ খেয়ে মরে যেতে চাচ্ছিল। একথা জানতে পেরে আমি তার সাথে সাক্ষাত করি । তখন তার অনেকটা পাগলের মতো অবস্থা । অথচ সে ছিল তার বাবার একমাত্র স্থলাভিষিক্ত হওয়ার যোগ্য । কিছু দিন পরেই তার বাবা মারা গেল। সে হলো তার বাবার স্থলাভিষিক্ত । কিন্তু তার মাথা ঠিক ছিল না। তার এই অবস্থা হোক সেটি আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। ফলে তাকে সুস্থ ও স্বাভাবিক করার জন্যে আমি ইসরাঈল ভারত অভিযান % ১১৬ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।