সত্যিকার অর্থেই বলেছে? না তোমাদের প্রতি এই বলে তিরস্কার করেছে? একথা বলার সময় তার ভাবভঙ্গি কেমন ছিল? সে কি গর্ব অহংকারে আমাদের প্রতি তাচ্ছিল্য করে শ্রকথা বলেছে? না সর্দার! জবাব দিল এক সেলজুকী । সে অহংকার নিয়ে একথা বলেনি। যদি তার মনে আমাদের প্রতি ঘৃণা ও তাচ্ছিল্যের ভাব থাকতো তাহলে একথা বলতো না। আপনি চাইলে সে আপনার সাক্ষাতে এখানেও চলে আসতে পারে । এ থেকে বুঝা যাচ্ছে সেলজুকীরা এখন এমন শক্তি অর্জন করেছে যে, তারা যে কাউকে তাদের শর্ত মানতে বাধ্য করতে পারে-_ বললো মারয়াম। মারয়ামের কথা আগেই বলা হয়েছে। সুলতান মাহমুদের আজীবন শক্রু এলিক খানের ভাতিজী এই সুন্দরী তরুণীর চিন্তা ভাবনা ও মন মানসিকতা ছিল এলিক খানের মতোই ইসলাম বিরোধী । সে বিয়ের আগেই ইসরাঈলকে বলেছিল-_- সুলতান মাহমুদকে যে হত্যা করতে পারবে, তার জন্যে আমি জীবন যৌবন সব কিছু কুরবান করে দিতে প্রস্তুত। ইসরাঈল সেলজুকী সুলতান ইসরাঈলের কাছে বিয়ে দেয় 'এবং মারয়ামও এই নেশায়ই ইসরাঈলকে বিয়ে করে যে, ইসরাঈল মাহমুদকে হত্যা করে গযনীর রাজা হবে । আর মারয়াম হবে রাজ রাণী। কিন্তু মারয়াম এখন বুঝতে পারছিল, ইসরাঈল সেলজুকী সুলতান মাহমুদের প্রস্তাব নিয়ে কিছু একট" ভাবছে। একটি স্বাধীন এলাকা পেয়ে গেলে সে এখন সুলতান মাহমুদের সাথে বিবাদে জড়াতে চাচ্ছে না। এক পর্যায়ে ইস্রাঈল সেলজুকী গযনী থেকে ফিরে আসা চার সেলজুকী ও অর্ধবয়স্ক দুই বিদেশী লোককে বিদায় দিয়ে দিল। তারা চলে গেলে তার কাছে থাকল শুধু স্ত্রী মাবয়াম । এই সুযোগে স্বামীর উদ্দেশে মারয়াম বললো-__ আমি একথা শুনতে চাই না যে, আপনি সুলতান মাহমুদের সাথে কোন বিষয় নিয়ে সমঝোতা করেছেন । আপনার পরাজিত হওয়ার ব্যাপারটি ছিল একটা দুর্ঘটনা । এখন আপনার এমন শক্তি আছে যে, আপনার কাউকে ভয় করার দরকার নেই । আপনার গোত্রের লোকেরা ছাড়াও আলাফতোগীন আছে আপনার সাথে, তোগাখানও আপনার সহযোগী । এখন আপনার কারো টোপ গেলার দরকার নেই । আপনি ইচ্ছা করলেই যে কারো কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিয়ে স্বাধীন রাজত্ প্রতিষ্ঠা করতে পারেন। ভারত অভিযান *% ১১৫ ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।