অন্যায় চক্রান্তকারী হলেও আমি তোমাদের হত্যা করবো না এবং জেলে ঢোকাবো না। তোমাদেরকে আমি শাহী মেহমানের মতোই মর্যাদা দেবো। সুলতান একজন প্রহরীকে ডেকে বললেন__ এদের বেড়ী খুলে দাও । ডান্ডা-বেড়ী খুলতে খুলতে সুলতান বললেন, গযনী বাহিনী সম্পর্কে তোমাদের ধারণা কি? খুব শক্তিশালী বাহিনী-__ বললো এক সেলজুকী। আমাদের ধারণা ছিল হিন্দুস্তান থেকে আপনার সৈন্যরা দুর্বল ও রণক্লান্ত হয়ে গযনী ফিরবে । কিন্তু যা দেখলাম, নতুন হাতি, ঘোড়া, সাজ সরঞ্জাম নিয়ে আপনার বাহিনী আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরেছে। তোমাদের নেতা ইসরাঈল সেলজুকী কি আমাদের সাথে এখনও যুদ্ধ করবে? জানতে চাইলেন সুলতান । এ কথার জবাব সেই দিতে পারবে, আমরা এর জবাব দিতে পারবো না। আমাদের কাছে আমাদের ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন-_ বললো এক সেলজুকী । না, আমি আর কিছুই তোমাদেরকে জিজ্ঞেস করবো না-__ বললেন সুলতান । আমি তোমাদের কয়েকটি কথা বলে দিতে চাই । ফিরে গিয়ে তোমরা তোমাদের নেতা ইসরাঈল সেলজুকীকে আমার সালাম দিয়ে বলবে-_ আমি তোমাদেরকে দেবো এবং সেখানে তোমরা নিজের মতো করে স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারবে । তাকে বলবে, একই ধর্মের অনুসারী দু'টি জনগোষ্ঠী যদি একে অন্যের বিরুদ্ধে লড়াই করে তাতে উভয় গোষ্ঠীই দুর্বল হয়ে পড়বে শক্তিশালী হবে ইহুদী নাসারা গোষ্ঠী । যারা আদিকাল থেকেই মুসলমানদের শক্রু। ইহুদী খৃষ্টানরা আমার যেমন শক্র তোমাদেরও বন্ধু নয়। সুযোগ পেলে তারা আমাদের সবাইকে ধ্বংস করে দেবে। তাকে আরো বলবে, জন্ম মৃত্যু আল্লাহর হাতে । তদ্রুপ জয় পরাজয়ও আল্লাহ হাতে । তোমরা আমার সেনাদের মধ্যে তোমাদের চর ঢুকিয়ে দিয়ে হিন্দু পরাজিত করতে চেয়েছো। কিন্তু আল্লাহ তাআলা তোমাদের বন্ধুগোষ্ঠী এলিকখানী এক তরুণীর দ্বারাই তোমাদের সকল চক্রান্ত্র ফাস করে দিয়েছেন । তোমরা যদি বাহাদুর জাতিই হবে তাহলে নারী দিয়ে এই চক্রান্ত করতে গেলে কেন? যুদ্ধতো পুরুষের কাজ। হিন্দুদের সাথে মৈত্রী করে তোমরা আমাকে ধোকা ভারত অভিযান * ১১১ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।