সেলজুকীদের পারস্পরিক কথাবার্তা এবং তার সাথে সেলজুকীদের কথাবার্তার বিস্তারিত সুলতানকে শোনালো গোয়েন্দা । সব শুনে সুলতান অভিযুক্ত সেলজুকীদের উদ্দেশ্যে বললেন-__ তোমরা কি তোমাদের উদ্দেশ্য সম্পর্কে আমার কাছে কিছু বলবে? আমি শুনতে পেলাম, তোমরা আমাকে হত্যা করতে এসেছিলে? না সুলতান! আমরা আপনাকে হত্যা করার উদ্দেশ্যে আসিনি__ বললো এক সেলজুকী ৷ অবশ্য আমাদের একজন আপনাকে হত্যা করার কথা বলেছিল । কিন্তু হত্যার উদ্দেশ্য তার ছিল না। ধরা পড়ে যাওয়ার পর আমরা সবই বলে দিয়েছি। আমাদের উপর এতো জুলুম করার দরকার ছিল না। আমরা কিন্তু ধরা পড়ার সাথে সাথেই পরিষ্কার করে সব বলে দিয়েছি । আমরা সেলজুকী । সেলজুকীরা মিথ্যা বলে না। আমরা আপনাকে শক্র মনে করি । আপনি চালাকি করে একবার আমাদের বহু লোককে হত্যা করেছেন। আমরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছি। আমরা সেই পরাজয়ের প্রতিশোধ নেবো । আমরা হিন্দস্তানের মূর্তিপূজক নই, মুসলমান । কিন্তু মুসলমান হলেও যাকে আমরা আমাদের দেশ বলতে পারি । আমরা দীর্ঘ দিন ধরে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি। আমরা চাই আমাদের একটা দেশ হোক । এই দেশের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। যেখানে সেলজুকীরাই হবে বাদশা । একটা সেলজুকী রাষ্ট্র হবে। তোমাদের কথা হয়তো ঠিক। কিন্তু তোমাদের রাষ্ট্র গঠনের জন্যে আমার সালতানাতের প্রতি লোলুপ দৃষ্টি কেন? যে কোন দুর্বল একটা রাজ্য দখল করে নিলেই পারো। দুর্বলের কাছ থেকে কিছু কেড়ে নেয়া বীরত্বের ব্যাপার নয়। আপনি আমাদের চেয়ে বেশী শক্তিশালী । আমরা চাচ্ছি আপনার অধীনস্থ কোন রাজ্যে আমাদের রাষ্ট্র গঠন করতে । বিশ্বাস করুন, আপনাকে হত্যা করার কোন ইচ্ছা আমাদের আদৌ ছিল না। আমরা চাচ্ছিলাম, আপনার সামরিক শক্তি দুর্বল করে দিয়ে যুদ্ধের ময়দানে আপনাকে পরাজিত করতে । ধন্যবাদ তোমাদেরকে ৷ আমার কাছে ভালো লাগছে যে, মৃত্যুমুখেও তোমরা বীরের মতো অকপটে তা-ই বলছো, যে কথা তোমরা বিশ্বাস করো এবং মনে পোষণ করো-_ বললেন সুলতান । আমিও তোমাদের সাথে বীর জাতির নেতার মতোই আচরণ করবো । আমার বিরুদ্ধে এবং মুসলিম সালতানাতের বিরুদ্ধে ভারত অভিযান % ১১০ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।