একতা লোকের মধ্যে আমি যদি সুলতানকে তীর ছুড়ে জনতার ভিড়ের মধ্যে হিশে যাই তাহলে আমাকে কেউ ধরতে পারবে না। সুলতানের লোভী জীবন এখানেই সাঙ্গ হয়ে যাবে__ বললো এদেরই আরেক সঙ্গী। আরে রাখো! শুধু শুধু একা সুলতানকে হত্যা করলে তার রাজ্য আমাদের দখলে এসে যাবে না। তার যুবক একটি ছেলে আছে। সেও বাবার মতোই যুদ্ধ বিদ্যায় পারদর্শী । সুলতানকে হত্যা করে কিছু অর্জন হবে না আমাদের । বললো এদেরই আরেকজন । খুন খারাবীর কথা রাখো । আমাদেরকে সুলতানের সেনাবাহিনীর অবস্থা দেখার জন্য পাঠানো হয়েছে। হিন্দুস্তান থেকে কি পরিমাণ সৈন্য নিয়ে ফিরে এসেছে, তাদের অবস্থা কি, তাই জানা আমাদের কাজ। কারণ ইসরাঈল হয়েছে। এমন ভূল সে আর করতে চায় না । বললো-_ চারজনের দল নেতা । নিজেকে ধোকায় ফলো না বন্ধু! গযনী সেনাদের শক্তি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক বেশী-_ বললো তাদের অপর একজন । ধুর, এসব বাজে কথা । একজন সেলজুকী গযনীর পাচজন সৈনিকের চেয়েও বেশী শক্তি রাখে । আমি তো আগেই বলেছি, শুধু সুলতানকে যদি খুন করে ফেলা যায়, দেখবে গোটা গযনী বাহিনীর মনোবল ভেঙ্গে যাবে । গযনী বাহিনীর অবস্থা তখন এই ভিক্ষুকের মতোই হয়ে যাবে। একথা বলে লোকটি তাদের পাশে দীড়িয়ে থাকা এক ভিক্ষুককে ডাকলো । এই ভিক্ষুক! তোমার সুলতানকে বলো না, যে ধনসম্পদ হিন্দুস্তান থেকে লুট করে এনেছে, এ থেকে তোমাকে কিছু দিয়ে দিক। পাকা দীড়ি, ছেড়া ফাটা ধুলি মলিন কাপড় পরা লোকটি ছিল যথার্থ অর্থেই একজন ভিক্ষুকের প্রতীক । তার এক হাতে একটি পুরনো ক্ষয়ে যাওয়া লাঠি, আর এক হাতে ভিক্ষার ঝুলি। ভিক্ষুক জনতা থেকে কিছুটা ব্যবধানে দাড়িয়ে থাকা এই চারজনের পাশেই দাড়িয়ে ভিক্ষার আশায় সমবেত জনতার দিকে উন্মুখ হয়ে তাকিয়ে ছিল। ডাক পেয়ে সে পৃথকভাবে দাড়িয়ে থাকা এই চার দর্শনার্থীর কাছে চলে এলো এবং বললো- আমি গযনবী নই, একজন সেলজুকী। গযনীর লোকেরা সেলজুকী ফকীরদের ভিক্ষা দেয় না। আরে তোমার দেহে সেলজুকী রক্ত থাকলে তুমি নদীতে ডুবে মরতে; কিন্তু ভিক্ষা করতে না__ তিরস্কার মাখা কণ্ঠে বললো দর্শনার্থীদের একজন । যাও, চলে ভারত অভিযান *% ১০৭ ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।