Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

তীরবিদ্ধ হওয়ার পর উভয় আক্রমণকারী দৌড়ে পালাতে চেষ্টা করলো; কিন্তু কেউই বেশী দূর এগুতে পারলো না। আম্বরী গলা ফাটিয়ে চিৎকার শুরু করে দিল। আম্বরীর চিৎকার শুনে প্রহরীরা দৌড়ে এলো । আশ্বরী প্রহরীদের জানালো-_ দু'জন চক্রান্তকারীকে সে তীরবিদ্ধ করেছে। এরা তীরবিদ্ধ হয়ে পালিয়ে যেতে চাচ্ছে। আর দু'জন হিন্দু গোয়েন্দাকে সে তীরবিদ্ধ করেছে। এরা নৌকায় চড়ে শক্র বাহিনীর কাছে খবর নিয়ে যাচ্ছে। একটা নৌকা ভেসে যাচ্ছে, এর মধ্যে তীরবিদ্ধ দুই লোক রয়েছে। এরা গযনী বাহিনীতে হিন্দুদের চর হয়ে কাজ করে। এক প্রহরী একথা শুনে উচ্চস্বরে চিৎকার করলো । কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছে গেল কয়েকজন অশ্বীরোহী ৷ তাদেরকে বলা হলো, নদীতে ভাসমান নৌকায় তীরবিদ্ধ শক্র সেনা আছে, এদেরকে পাকড়াও করো । নির্দেশ পাওয়া মাত্র কয়েকজন সৈনিক নদীর ভাটির দিকে দৌড়াল এবং দু'জন পানিতে নেমে নৌকায় উঠে সেটিকে তীরে এনে দুই আহতকে নদী তীরে তুলে আনলো। অপর দিকে পলায়নপর তীরবিদ্ধ দুই আক্রমণকারীকেও ধরে ফেললো প্রহরীরা । কিন্তু প্রহরীরা এদেরকে দেখে অবাক হলো । এরা যে তাদেরই সেনাবাহিনীর দু'জন কমান্ডার । গ্রেফতার করা সবাইকে সাথে সাথে প্রধান সেনাপতি আলতাঈর কাছে নিয়ে গেল প্রহরীরা। যে দু'জন নৌকা করে হিন্দুদের খবর পৌছে দিতে যাচ্ছিল, এরা ছিল পরিচয় গোপনকারী হিন্দু। এরা দুই সেলজুকী কমান্ডারের কর্মচারী পরিচয়ে গযনী বাহিনীর সাথে এসেছিল । ফরিদ আফিন্দি। নৌকায় আরোহী দুই হিন্দুর শরীর থেকে তীর খোলে ফেলা হয়েছিল। কিন্তু কমান্ডার দু'জনকে দেখে সুলতান নির্দেশ দিলেন, যতোক্ষণ না এরা সত্য কথা বলবে, ততোক্ষণ এদের শরীর থেকে তীর খুলবে না। কিছুক্ষণের মধ্যেই দুই হিন্দু মুখ খুললো এবং বললো-_ আমরা অ'সলে হিন্দু। এই দুই সেলজুকী কমান্ডার আমাদেরকে পরিচয় গোপন করে সাথে এনেছে। এখন আমাদেরকে মহারাজা গোবিন্দের কাছে গযনী বাহিনীর যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে খবর নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল । থেফতারকৃত দুই সেলজুকী কমান্ডারও স্বীকার করলো-_ তারা ইসরাঈল সেলজুকীর নির্দেশ অনুযায়ী কাজ করছিল । সুলতান একথা শুনে রাগে ক্ষোভে আগ্নিশর্মা হয়ে গেলেন । বললেন-_ আল্লাহ যদি আমাদেরকে গনী ফিরিয়ে নেয়, ভারত অভিযান * ১০১ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।