Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 4
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

ছিল খাড়া দেয়ালের মতো । চতুর্দিকে যেন পরিকল্পিত খাড়া দেয়াল। দেয়ালের উপরে নানা গাছ গাছালী ও ঝোপ ঝাড়। ঝোপ ঝাড়ের লতাপাতাগুলো খাড়া হয়ে উপড়ের দিকে না উঠে গর্তের দিকে ঝুকে রয়েছে । ফলে গুহার দিকে ছায়া পড়ে জায়গাটি একটি পরিত্যাক্ত কুয়ার মতো দেখাচ্ছে। তালাল ও সালেহ গুহার ভেতরে চলে গেল । বাস্তবেও যেন এটি একটি কুয়া। যা প্রাকৃতিক ভাবে পাহাড়ের ভেতরে তৈরী হয়ে রয়েছে। কুয়ার মতো জায়গাটিতে কিছু পানি ছিল কিন্তু সেখানে পানির চেয়ে কাদাই বেশী । কুয়ার পাড় দিয়ে চলাচলের জন্যে কিছুটা শুকনো মাটির তৈরী পথের মতো ছিল। তালাল ও সালেহ সেই পথ দিয়ে আরো অগ্রসর হলো । কিছুটা অগ্রসর হয়ে তারা দেখতে পেল এটি মাটির তৈরী টিলার মতো । পুরোহিতের লোকেরা এই টিলার আড়ালেই হারিয়ে গিয়েছিল। উভয়েই .মাটির টিলার উপর উঠে দেখল, টিলার ঢালুতে একটি দরজার মতো । দরজাটি ঝুলন্ত লতাপাতা ও গাছ গাছালীতে প্রায় ঢাকা রয়েছে। তারা সেই দরজার মতো জায়গা দিয়ে ভেতরে প্রবেশ করলে দেখতে পেল কক্ষের মতো একটি জায়গা । তাতে যে কোন মানুষ খাড়া হয়ে প্রবেশ করতে পারবে । ঘর সদৃশ জায়গাটি ছিল অন্ধকার । অন্ধকার ঘরের মতো জায়গাটিতে উভয়েই হাতড়ে হাতড়ে গুপ্তধন তালশ করল কিন্তু মাটি পাথরের অস্তিত্‌ ছাড়া তাদের হাতে আর কোন জিনিসের অস্তিত্ব ধরা পড়ল না। এই ঘরের মধ্যেই একটি গুহার মতো সুড়ং দেখতে পেল তারা । সুড়ং পথটি এতোটাই অন্ধকার যে সেখানে কি রয়েছে তা আন্দাজ করা অসন্ভব। অনেক্ষণ এখানে কাটানোর পর সালেহ বিরক্ত হয়ে তালালকে বললো, তুমি যদি এখানে থাকতে চাও তো থাকো, আমি চললাম । ক্ষুব্ধ সালেহকে আর বিরক্ত না করে তালালও একান্ত অনিচ্ছা সত্বেও সালেহর অনুগামী হলো। কিন্তু বার বার সে পিছনে ফিরে ফিরে গুহাটি দেখছিল । তালালের অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল, কর্তব্য পালনের কথা বেমালুম ভুলে গেছে। বনের এই কোনটি ছিল অনেকটা ভূতুড়ে এবং অন্ধকারাচ্ছন্ন । সালেহ তালালকে নিয়ে প্রায় চারপাচ মাইল দূরে চলে এলো এবং সেখানে একটি পাহাড়ের উপড়ে উঠে দীড়ালো। এখান থেকে তারা ভারত অভিযান % ৭৬ ড/৬/৬/.91170001119..0017)

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।