না। মহারাজা তার প্রিয় নারীর গায়ে হাত দেয়ার অপরাধে সোজা আপনাকে জল্লাদের হাতে তুলে দেবেন। অবশ্য এই মৃত্যুটা হবে আপনার জন্যে খুব সহজ মৃত্যু । না সা রাণী! আমার প্রতি আপনি এতো নিষ্ঠুর হবেন না। আমি আপনাকে অবশ্যই ধনভাগ্তারের কাছে নিয়ে যাবো । কখন কোন দিন যাবেন আপনি? এখনই যাবো । তবে আপনাকে মনে রাখতে হবে মহারাজার কাছে যদি আমার এখবর পৌছে তবুও কিন্তু আপনার পরিণতি তাই হবে যা আমি এতোক্ষণ আপনাকে বলেছি । আমি দশজন পুরুষ ও দশজন নারীকে মহারাজার সামনে দাড় করিয়ে বলবো: আপনি আমাকে ধনভাণ্তারের লোভ দেখিয়ে আপনার সাথে আমাকে পালানোর প্রস্তাব করেন, আমি আপনাকে হাতে নাতে পাকড়াও করার জন্যে আমার লোকজন নিয়ে ধনভাপ্তার পর্যন্ত গিয়েছিলাম । ধনভাণ্ডার নিয়ে যাওয়ার জন্যে তো বহু লোকের দরকার । এই বিশাল কাজ কি এতোটা কম সমযে এমন গোপনে করা সন্ভবঃ আজ আমি শুধু ধনভাণ্তার দেখে আসবো, এর পর বাকী কাজ গোপনেই করবো আমি | তা কিভাবে করবো, সে চিন্তা আমার । সেই কাজে আপনাকে আমি সঙ্গেই রাখবো । আপনার সাথে আমি প্রতারণা করবো না। পুরোহিত উঠে দীড়াল। তালাল ইবরাহীম সেই রাতটি পাহাড়ের ঢলেই কাটাল। সকাল বেলা তালাল সালেহকে বললো, সে পাহাড়ের সেই গুহাটা দেখতে চায়। কিন্তু সালেহ বললো, সবার আগে সে সেই কাজ করতে চায়, যে জন্যে তাদেরকে এখানে পাঠানো হয়েছে। কিন্তু তালাল গুহায় যাওয়ার জন্যে জিদ ধরল । শেষ পর্যন্ত তালালের জেদই বিজয়ী হলো । পুরোহিত যে পাহাড়ী গুহায় চোখ বাধা লোকদের নিয়ে গিয়েছিল। দিনের আলোয় সেই জায়গাটি ভূতুড়ে দেখাচ্ছিল। গুহার কাছের পাহাড়ী ঢালটি ছিল অবাক করার মতো । ঢালের উপরের অংশটি ভারত অভিযান € ৭৫ ড/৬/৬/.91177001119..0017)
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।