Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 4
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

আপনি যাই বলুন মহারাণী! আপনাকে আমি ধন ভাগ্তারের খোজ দিতে পারবো না। তাহলে তো আপনাকে অপহরণ করা হবে, বললো শকুন্তলা । কিন্তু আমি আপনাকে হত্যা করতে চাই না। প্রয়োজনে আমি আপনার দু'চোখ উপড়ে শরীরের চামড়া খসিয়ে গহীন জঙ্গলে ফেলে দেবো । আপনি সেই করুন মৃত্যুর কথা একটু ভেবে দেখুন, কি ভয়ংকরভাবে ধুকে ধুকে আপনাকে এই সুখের দুনিয়া থেকে বিদায় নিতে হবে । আপনাকে আমি সহজে মরতে দেবো না। আপনার শরীরে বিষধর পিপড়া, পোকা ছেড়ে দেবো, আপনার জীবন্ত শরীরটাকে শিয়াল, কুকুর, কাক, শকুন ছিড়ে ছিড়ে খাবে । আপনাকে ধুকে ধুকে মরতে হবে। নীরব নির্বাক অবস্থায় পুরোহিত শকুন্তলার নির্মমতার পরিকল্পনা শুনছিল। এ সব কথা শুনে তার বাকরুদ্ধ হয়ে গেল, তার শরীরটা অবশ হয়ে এলো । যে শকুত্তলা ছিল কন্ৌজের কিংবদত্তিতুল্য সুন্দরী, সেই সুন্দরী শকুত্তলা সাক্ষাত পেতীর রূপ ধরে পুরোহিতের সম্মুখে হাজির হলো । ধীরে ধীরে সুন্ষ্ কিন্তু কঠোর ভাষায় ধনভাপ্তার কজা করার জন্য সে পুরোহিতকে গোপন রহস্য বলে দেয়ার জন্য চাপ সৃষ্টি করতে লাগল। শকুত্তলা বললো- হ্যা, অবশ্য আমি যদি আপনার জীবন সংহার না করতেই চাই তবে অন্য পরিকল্পনা বাস্তবায়ন করবো । আমি এখান থেকে সোজা মহারাজার কাছে গিয়ে বলবো, আপনি আমাকে মন্দিরে ডেকে এনে আমার অসম্মান করেছেন, আমার সন্ত্রমহানির অপচেষ্টা করেছেন। এ জন্য আমি প্রমাণও জোগার করে নেবো । নিজের নখ দিয়েই সারা শরীরে আচড় কেটে বলবো, আমি ধস্তাধস্তি করে আমার শরীরে নখের আঘাতে ক্ষত সৃষ্টি করেছেন আপনি । এমনটি হলে মহারাজা আপনার কোন কথাই শুনবে না। কারণ মহারাজা জানেন, আপনার মন্দিরে কি হয়। মহারাজা জানেন, মন্দিরের প্রত্যেক পণ্ডিত পুরোহিত একেকজন নারীখেকো ....। ধর্মের দোহাই দিয়ে এখানে কুমারী বালিকাদের ধরে এনে তাদেরকে ভোগ করা হয়। প্রতিটি পুরোহিতই একেকটি নারী খাদক । তাই আপনি আমার বিরুদ্ধে কোন যুক্তিই খাড়া করতে পারবেন ভারত অভিযান % ৭৪ ড/৬/৬/.91170001119..0017)

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।