Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 4
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

তাছাড়া অনিন্দ সুন্দরী শকুন্তলা । শকুত্তলার সৌন্দর্যে যাদুমাখা । পুরোহিতের বুঝতে বাকী রইলো না, এই গভীর রাতে রাণী মন্দিরে পূজা অর্চনা করতে আসেনি । এতোটা ধার্মিক মেয়ে শকুন্তলা নয় । তার আসার ধরন এবং চাহনীর ভাব দেখেই পুরোহিত বুঝে ফেলেছিলেন শকুন্তলা নিশ্চয়ই কোন বিশেষ উদ্দেশ্যে এই গভীররাতে মন্দিরে এসেছে। কী ব্যাপার? আপনি আমাকে দেখে এমন ঘাবড়ে গেলেন কেন পণ্ডিত মশাই? এমন সুন্দরী নারী কি আপনি আর দেখেন নিঃ আপনি যে সব কুমারী মেয়েদের মন্দিরে এনে নিজে ভোগ করেন এবং মানুষদের বলেন, এই কুমারী এখন পবিত্র হয়ে গেছে, ওদের রূপ সৌন্দর্য ও আকর্ষণের চেয়ে আমি মোটেও বেশী আকর্ষণীয় নই। এসব কথা রেখে আপনি কি উদ্দেশ্যে এসেছেন সে কথা বললেই বেশী ভালো হয় মহারাণী । আপনি দেখছেন না আমি পূজায় ভজনে লিপ্ত? পণ্তিত মহারাজ? যদি আমরা পরস্পর পরস্পরকে ধোকা দিতে চেষ্টা না করি, তাহলে উভয়ের জন্যই তা মঙ্গল হবে। দৃঢ় কণ্ঠে বললো শকুত্তলা। আপনি এসব কিসের পূজা করছেন? এসব দেবদেবীর । যারা দুদিনের মেহমান মাত্র। আপনার হরেকৃষ্ণ আর বাসুদেব মুসলমানদের তো কিছুই করতে পারলো না। কোথায় গেলো আপনার সেই কুমারী বলিদানের ফলাফলঃ কি লাভ হলো নিরপরাধ এই কুমারীগুলোর জীবন সংহার করে? আপনিও কি মহারাজের মতো আমাকে ধর্মের ব্যাপারে বিভ্রান্ত করতে এসেছেন? না, আম আপনাকে ধর্মের ব্যাপারে জ্ঞান দিতে আসিনি । আমি এসেছি আপনাকে মহারাজা বানাতে । আপনি শুধু আমাকে বলে দিন, রাজ্যের ধনভাণ্তার আপনি কোথায় রেখেছেন? আপনি আমাকে সেখানে নিয়ে চলুন। আপনি আর আমি সমস্ত ধনভাণ্তার নিয়ে কোথাও চলে যাবো । এমনও হতে পারে, আমি আপনাকে কনৌজের রাজ সিংহাসনেও বসিয়ে দিতে পারি । কিসের ধনভাণ্তারঃ আমি কোন ধনভাণ্ডারের খবর জানি না। হ্যা, আমি জানি, আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করতে চেষ্টা করবেন ভারত অভিযান % ৭২ ড/৬/৬/.91170001119..0017)

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।