Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 4
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

রাজার সিদ্ধান্তের কথা শুনে সকল সেনা কর্মকর্তা মাথা নীচু করে রাজার দরবার থেকে বেরিয়ে এলো । এ ঘটনার পরের রাতের ঘটনা । কনৌজের প্রধান পুরোহিত মন্দিরের মূর্তির সামনে পুজা অর্চনায় মগ্র। তখন রাত প্রায় অর্ধেক পেরিয়ে গেছে। সাধারণত মধ্য রাতে পুরোহিত পূজা অর্চনায় লিপ্ত থাকে না। কিন্তু কনৌজ রাজার সিদ্ধান্ত পুরোহিতকে পেরেশান করে তুলে । তার চোখের সামনে ভেসে উঠে, সুলতান মাহমূদ আসছে। এসেই প্রথমে মন্দিরের মূর্তিগুলোকে ধ্বংস করছে। এই আশংকায় শংকিত পুরোহিত তার পূজনীয় দেবদেবীদের পায়ে সুলতান মাহমূদকে কন্নৌজে পৌছার আগেই খতম করে দেয়। বিপর্যস্ত মনে করল এবং চিতকার করে ভজন আওড়িয়ে নানা তন্তরমন্ত্র উচ্চারণ করল । ঠিক এমন সময় মন্দিরের একেবারে গোপন প্রকোষ্ঠে পৌছার দরজা সশব্দে খুলে গেল। কিন্তু একান্ত মনে মূর্তির সামনে আত্মনিবেদনকারী পুরোহিতের কানে দরজা খোলার শব্দ পৌছাল না। দরজা খোলে একজন নারী পুরোহিতের পেছনে এসে বসল । কিন্তু তখনও পুরোহিত কিছুই টের পেলো না। নারীটি যখন পুরোহিতের কাধে হাত রাখল তখন গা ঝাড়া দিয়ে পেছন ফিরে তাকিয়ে পুরোহিত দেখতে পেল তার পেছনে রাজার ছোট রাণী শকুন্তলা দাড়িয়ে তার কাধে হাত রেখেছে। অবাক বিস্বয়াভিভূত পুরোহিত মধ্যরাতে শুকুত্তলাকে মন্দিরে দেখে অবাক কণ্ঠে বললো; আরে! ছোট রাণী! আপনি.....? এই গভীর রাতে! অবশ্য আগে দেবীর চরণে মাথা রেখে পদধুলি নিন। পুরোহিত কি বললো না বললো সে দিকে শকুন্তলা মোটেও ভ্রক্ষেপ করলো না। মনে হলো তার কানে পুরোহিতের কথা ধ্বনিতই হয়নি। সে গভীর দৃষ্টিতে পুরোহিতের চোখে চোখ রেখে তাকিয়ে রইল। শকুত্তলার তীব্র দৃষ্টিতে নুরোহিতের শরীরে একটা মৃদু কম্পন বয়ে গেল। কারণ পুরোহিত জানতো, শকুত্তলা খুবই দাপটে রাণী এবং রাজার সবচেয়ে নির্ভরযোগ্য ও প্রিয় রাণী। ভারত অভিযান * ৭১ ড/৬/৬/.91177001119..0017)

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।