শুনুন পণ্ডিত মহাশয়! আমি অনেক ভেবে চিন্তে এ সিদ্ধান্ত নিয়েছি। এখন আপনি চলে যান। আপনাকে সব কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া সব ব্যাপার আপনার পক্ষে বুঝে উঠাও মুশকিল । পুরোহিত হতাশ ও হতোদ্যম হয়ে চলে গেল। পুরোহিত চলে যাওয়ার পর মহারাজা রাজ্যপাল তার সেনাবাহিনীর সব উর্ধ্বতন কর্মকর্তাকে ডেকে বললেন, “দৃশ্যত মনে হতে পারে আমি কাপুরুষের পরিচয় দিচ্ছি আমি সুলতান মাহমুদের মোকাবেলা না করে আত্মগোপনে চলে যাবো । এটা হবে মাহমুদের জন্যে সব চেয়ে বেশী আঘাত । সে আমার খুঁজে গোটা কন্ৌজ জুড়ে পাগলের মতো আমাকে খোজাখুজি করবে । না পেয়ে সে তাড়াতাড়ি কন্নৌজ ছাড়ার চিন্তা করবে না। কারণ এখন পর্যন্ত শক্তভাবে হিন্দুস্তানে তার কারো মোকাবেলার সম্মুখীন হতে হয়নি। সহজেই সব জায়গায় সে বিজয়ী হয়ে গেছে । আমি ভাবছি একের পর এক লড়াই করে এবং বিজয়ের পর বিজয় অর্জন করে সে যখন মনে করবে হিন্দুস্তানে তার মোকাবেলা করার কেউ নেই এবং তার জনবল বিভিন্ন জায়গায় ভাগ-বাটোয়ারা হয়ে কমে যাবে তখণ অন্যান্য রাজাদের নিয়ে আমি একটি শক্তিশালী সৈন্যবাহিনী গড়ে তুলবো এবং এই কন্নৌজকেই মাহমুদ ও তার সৈন্যদের জন্যে কবরস্থানে পরিণত করবো । কন্ৌজ রাজা রাজ্যপাল সুলতান মাহমুদের বিরুদ্ধে লড়াই না করার নানা যুক্তি উপস্থাপন করছিলেন; কিন্তু তার সেনাবাহিনীর কর্মকর্তারা নীরবে তার বক্তৃতা শোনা ছাড়া কেউ কোন মন্তব্য করছিলো না। তাদের চেহারার অভিব্যক্তি বলে দিচ্ছিল, তারা মহারাজা রাজ্যপালের সিদ্ধান্তে মোটেও সুস্তুষ্ট হতে পারেনি । তবে তারা কেউ রাজার সিদ্ধান্তের বিপরীতে কিছুই বললো না। ব্যাপারঃ তোমরা কেউই কোন কথা বলছো না। আমর সিদ্ধান্ত তোমাদের মনপুত হয়েছে তোঃ আমাদের সন্তুষ্টি অসন্তুষ্টির ব্যাপার নয় । আমাদের কাজ আপনার নির্দেশ পালন করা । আমরা আপনার নির্দেশ পালন করবো, বললো তার প্রধান সেনাপতি । কিস্তু আমাদের মধ্য থেকে কেউ লড়াই করতে অস্বীকৃতি জানাবে না। ভারত অভিযান * ৬৯ ড/৬/৬/.9110001119..0017)
— Page 69 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.