Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 4
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অভিশাপ। এরাই অভিশাপ হয়ে হিন্দুস্তানের রাজা মহারাজাদের উপর হামলে পড়ছে। যে রাজা মহারাজা ধর্মের অমর্যাদা হওয়ার পর কোন কার্যকর ব্যবস্থা নেয় না, তাদের উপর অভিশাপতো পড়বেই। দেখুননা, আপনার মতো শক্তিশালী মহারাজাও তো নিজের ধন ভাণ্ডার নিয়ে ব্যস্ত । বললো প্রধান পুরোহিত। ধনভাগ্ডার আমি লুকিয়েছি সত্য ৷ কারণ, সুলতান মাহমুদ ধনরত্বু লুট করে গযনী নিয়ে যাবে । আমি তাকে কন্নৌজের ধনভাণ্তার গযনী নিয়ে যেতে দেবো না। সে এখানে এসে ধনরত্বও পাবে না, আমাকেও খুঁজে পাবে না। সে আমাকে বন্দী করবে তো দূরে থাক আমার টিকিটিও পাবে না। সে পাগলের মতো আমাকে এবং আমার ধনভাণ্ডার তালাশ করবে । কিন্তু সে কিছুই খুঁজে পাবে না। আমাকেও পাবে না, আমার ধনভাণ্তার পাবে না। সে যখন কনৌোজ পৌছাবে আমি তখন এমন জায়াগায় থাকবো, যেখানে তার সকল সৈন্য মিলেও আমাকে খুঁজে পাবে না। আপনাকে না পাক, কিন্তু মন্দিরতো তারা ঠিকই পাবে । তারা মন্দিরগুলো ধ্বংস করবে আর আমরা দাড়িয়ে দাড়িয়ে এসব ধ্বংসযজ্ঞ দেখবো । মহারাজ! ধনসম্পদের ভালোবাসা আপনাকে কাপুরুষ বানিয়ে ফেলেছে। এজন্য আপনি গযনী সুলতানকে ধোকা দেয়ার চিন্তা করছেন । অথচ আপনি এটা ভাবছেন না, মাহমুদের ভয়ে যদি আপনি এখান থেকে লুকিয়ে পালিয়ে যান, কন্নৌজের সেনাবাহিনী ও লোকেরা আপনাকে ঘৃণা করবে । আপনার বিরুদ্ধে ক্ষেপে যাবে । মহারাজ! আমি আপনাকে ভগবানের দোহাই দিয়ে বলছি, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করুন। কন্নৌজের আবাল-বৃদ্ধ প্রত্যেকেই লড়াই করে মরতে প্রস্তুত। গোটা দেশের মানুষকে আমি অগ্রিক্ষুলিঙে পরিণত পরিণত করবো । আমাকে ভাবতে দিন পুরোহিত মশাই! আমাকে ভাবতে দিন। অস্থির হয়ে গেলেন মহারাজা রাজ্যপাল । পুরোহিতের কথায় তার চিন্তায় ছেদ পড়লো । তার পরিকল্পনা পুরোহিতের প্ররোচনায় এলোমেলো হয়ে যাওয়ার উপক্রম হলো । অবশেষে সব চিন্তা ঝেড়ে ফেলে মহারাজা রাজ্যপাল বললেন- ভারত অভিযান *% ৬৮ ড/৬/৬/.91170001119..0017)

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।