পালনার্থে সবাইকেই বন্দী শালায় বন্দী করে রাখা হয়েছে । অবশ্য 'মামি কারারক্ষীদের বলে দিয়েছি তাদেকে যাতে আরামে রাখা হয় এবং খাতির মতু করা হয়। পণ্তিত মশাই! এখন আপনি ছাড়া আর কেউ আমার এই বিশাল সম্পদের খবর জানে না । আপনাকে আমি কোথা থেকে কোন পর্যায়ে তুলে এনেছি এবং কতোটা সম্মান ও মর্যাদা দিয়েছি এ ব্যাপারটি নিশ্চয়ই বুঝে! আমি আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতিকে পর্যন্ত এ ব্যাপারে কিছুই জানাইনি। আমার ছোট বিবি শকুস্তলাকে আমি কতোটা ভালবাসি আপনি জানেন, কিন্তু তাকেও সরিয়ে দিচ্ছি। আমার ব্যাপারে মহারাজের পূর্ণ আস্থা রাখা উচিত। আমি সেই দিন থেকেই আপনার সহায় সম্পদ দুর্গের বাইরে নিতে শুরু করেছি যখন শুনেছি, সুলতান মাহমৃদ মথুরা দখল করে নিয়েছে এবং তার পরবর্তী লক্ষ হচ্ছে কম্নৌজ দুর্গ । আমি যে জায়াগায় আপনার সম্পদ লুকিয়েছি রাজ মহলের সবার চোখের আড়ালে এক রাতে আপনি আমার সাথে গিয়ে সেই জায়গা দেখে এসেছেন। গত রাতে আমি আপনার ধন-ভাণগ্ডারের শেষ বাক্সও সেখানে রেখে এসেছি। তার মানে কি আমার সোনাদানা সংরক্ষণের বিষয়টি নিরাপদে রয়েছে? পুরোহিতকে জিজ্ঞেস করলেন কন্ৌজের মহারাজা । হ্যা, এমনই সুরক্ষিত হয়েছে যে, আপনি একাকী সেখানে গেলে জীবন নিয়ে ফিরে আসতে পারবেন না। কারণ, আমি সেখানে কোন মানুষকে নিরাপত্তার দায়িতেে রাখিনি, আমি ওখানকার নিরাপত্তায় রেখেছি সাপ। আরেকটি কথা আপনাকে আমার বলতেই হচ্ছে, বললেন রাজা । যদি কোন কারণে এ বিষয়টা ফাস হয়ে যায় তবে সেই দিনটিই হবে আপনার জীবনের শেষ দিন। আর যদি আপনার আগে আমার মৃত্যু এসে যায়, তবে আমার সাথে আপনাকেও মরতে হবে। রাজার এ কথায় পুরোহিতের ঠোটের কোণে বিদ্ধপের হাসি ফুটে উঠলো । ভারত অভিযান ** ৬৫ ভারত অভিযান (৪)-- চ্ভ.21170090109.0010
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।