Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 4
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অবশ্য তাদের মধ্য অনেকেই হিন্দুদের ষড়যন্ত্রের জালে আটকে যায় কিংবা আবেগ তাড়িত হয়ে অথবা লোভকে সংবরণ করতে না পেরে তথ্য ফাস করে দেয়। তালাল মাহমুদ ও সালেহ নামের দুই হিন্দুস্তানী ছিলো সুলতান মাহমুদের নিয়মিত গোয়েন্দা দলের সক্রিয় সদস্য । সুলতান মাহমুদকে তার স্থানীয় গোয়েন্দারা জানিয়ে দিয়েছিলো, মথুরা যতো সহজে জয় করা সম্ভব হয়েছে এতোটা সহজে কন্নৌজ জয় করা সম্ভব হবে না। কারণ, যমুনা নদীর তীরবর্তী মুনাজ নামের রাজপুত অধ্যুষিত দুর্গে যখন আক্রমণ করা হবে, তখন পিছন দিক থেকে কন্নৌীজের সৈন্যরা আঘাত হানতে পারে । তাই মুসলিম বাহিনীকে গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী জায়গায় অবস্থান করে শক্রদের মোকাবেলা করতে হবে । ফলে মুসলিম সৈন্যদের পরাজিত হওয়ার সমূহ আশংকা রয়েছে। অপর দিকে লাহোরের মহারাজা ভীমপাল এই অঞ্চলের ছোট বড় সকল রাজা মহারাজাকেই জোটবদ্ধ করার চেষ্টা করছেন। এমনও হতে পারে ভীমপাল নিজেও তার সৈন্যদেরকে এখানে নিয়ে এসে লড়াইয়ে লিপ্ত হবেন। সুলতান মাহমূদের স্যৈন্যরা অব্যহত লড়াইয়ে ক্রান্তশ্রান্ত হয়ে পড়েছিল। বহু সৈন্য ছিল আহত এবং নিহিত হয়েছিল প্রচুর । তা ছাড়া এরা নিজ ভূমি গযনী থেকে প্রায় তিন মাস সফরের দূরত্বে অবস্থান করছিল । এ পর্যায়ে এসে গযনী বাহিনী মারাত্মক ঝুঁকির সম্মুখীন হয়। তাদের গোয়েন্দাদের প্রেরিত তথ্য মতে তারা গঙ্গা ও যমুনার মধ্যবর্তী হিন্দু ঘনবসতিপূর্ণ চতুর্দিকে শক্র বেষ্টিত একটি জায়গায় এসে পৌছে । যেখানে তাদেরকে উজ্জীবিত-অক্লান্ত বিপুল সংখ্যক শক্রসেনার বিরুদ্ধে বৈরী পরিবেশ ও পরিস্থিতিতে লড়াই করতে হবে। সুলতান যখন মথুরা থেকে কন্ৌজের উদ্দেশ্যে রওয়ানা হলেন, তখন সালেহ ও তালালকে আগে পাঠিয়ে দেয়া হয়েছিল তারা যেন কন্নৌজের সৈন্যদের তৎপরতা সম্পর্কে সময় মতো সুলতানকে অবহিত করে। সালেহ ও তালাল তিন দিন ধরে ছন্রছাড়া উপজাতীয় ছদ্মবেশে কন্ৌজের আশেপাশে ঘুরাঘুরি করেছে । তারা লোক চক্ষুর অন্তরালে উচু গাছ ও পাহাড়ের টিলার উপরে উঠেও কন্নৌজের সৈন্যদের তৎপরতা প্রত্যক্ষ করার চেষ্টা করেছে। কিন্তু কোথাও কন্নৌজের কোন সৈন্যের তৎপরতা তাদের নজরে ভারত অভিযান * ৬০ ড/৬/৬/.91170001119..0017)

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।