Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 4
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

কিছুক্ষণ পরে লক্ষণ পাল ও রাধাকে দশ বারোজন সিপাহীর প্রহরাধীনে তাদের বাড়ীতে পৌছে দেয়ার জন্য পাঠানো হলো । এই দলের নেতৃত্বের দায়িতৃ দেয়া হলো একজন সেনা কমান্ডারকে । দীর্ঘ সফরের পর এই সেনাদল মুনাজ দুর্গের অদূরে রাধাকে ছেড়ে দিল এবং লক্ষণকে কনৌজের কাছের একটি জায়গায় পৌছে দিয়ে মথুরার দিকে ফিরে আসতে লাগল । ব্যর্থতার গ্রানি ও এক বুক হতাশার বোঝা কাধে নিয়ে মুসলিম যোদ্ধাদের কবল থেকে মুক্ত হয়ে লক্ষণ গিয়ে তার বাবা কনৌজের রাজা রাজ্যপালের সম্মুখে দাড়াল। ধীরে ধীরে সে জানাল তার সফরের ইতিবৃত্ত । সে আরো বললো- মোকাবেলায় বিজয়ী হওয়া আপনার পক্ষে সম্ভব নয়। আপনি কোন অবস্থাতেই তাকে পরাজিত করতে পারবেন না। মহারাজ! আমি গযনী সুলতানে চোখের দিকে তাকিয়ে দেখেছি তার চোখে এক যাদুকরী আকর্ষণ ক্ষমতা রয়েছে। তার সেনাবাহিনীর প্রতিটি সদস্য এবং কর্মকর্তা কোন মাটির মানুষ নয় । মনে হয় এরা অন্য কোন ধাতুর তৈরী । তাদের অব্যাহত বিজয় ও সাফল্যের রহস্য শুধু যুদ্ধ পারদর্শিতা নয়। গোটা হিন্দস্তানের কোথাও এমনটি শুনিনি যে, রাধার মতো সুন্দরী শক্রপক্ষের কোন তরুনীকে নিজের কজায় পেয়েও শক্রপক্ষ এভাবে অক্ষত অবস্থায় সসম্মানে বাবা মার কোলে পৌছে দিতে পারে । সেই সাথে চরমতম শক্র প্রতিপক্ষের রাজার ছেলেকে বাগে পেয়েও তাকে আটক করে স্বার্থোদ্ধার না করে সসম্মানে বাড়ী পৌছে দেয়ার চিন্তা করতে পারে । লক্ষণপাল যখন তার বাবা রাজ্যপালকে গযনীবাহিনীর হাতে তার ধরা পরা এবং সুলতানের কাছে নীত হয়ে আবার ফিরে আসার গোটা কাহিনী শোনালো, তা শুনে রাজ্যপালের বিস্ময়ের অবধি রইলো না। এরপর থেকে রাজ্যপালের চিন্তা ভাবনা সম্পূর্ণ বদলে গেলো। তিনি কনৌজের গোটা সোনাদানা দুর্গের বাইরে স্থানান্তরিত করার চিন্তা করলেন। যেই চিন্তা সেই কাজ। সেই দিবাগত রাতেই তিনি কনৌজের গোটা সোনাদানা এমনভাবে দুর্গের বাইরে স্থানান্তরের নির্দেশ দিলেন, যাতে এ ব্যাপারটি ঘুণাক্ষরেও কেউ আন্দাজ করতে না পারে। ভারত অভিযান % ৫৬ ড/৬/৬/.91170001119..0017)

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।