আর এই তরুণীকে বলো, সে যেনো তার বাবাকে গিয়ে বলে, আমরা অচিরেই কনৌঁজ আসছি । আমাকে হত্যা করার জন্য সাহস থাকলে সে যেনো আমার মুখোমুখি হয়। এই তরুণীকে আরো বলে দাও, ইচ্ছা করলে তার বাবার কাছ থেকে আনুগত্য আদায় করতে আমরা তাকে বন্দী করে রাখতে পারতাম । কিন্তু আমরা অপহরণকারী নই। আমরা লড়াকু । প্রতিপক্ষের আনুগত্য আমরা সম্মুখ সমরে শক্রকে পরাজিত করেই আদায় করে থাকি । কোন নিরীহ লোককে অপহরণ করে কাউকে বেকায়দা ফেলে কাপুরুষের মতো আমরা শক্রর কাছ থেকে কিছু আদায় করি না। দুভাষী সুলতানের কথাগুলো লক্ষণের ভাষায় লক্ষণকে বুঝিয়ে দিল। এরপর সুলতান বললেন, এই রাজকুমারকে আরো জানিয়ে দাও, এই বন্দীত্বকে পুঁজি করে আমরা তার কাছ থেকে কনৌজের কোন গোপন বা অজানা তথ্যও জানতে চাইবো না। কারণ, আমরা কন্ৌজের সব খবরই জানি । কনৌজের ভেতরে বাইরের সব খবরই আমাদের জানা । লক্ষণপাল অপলক নেত্রে সুলতানের দিকে তাকিয়ে ছিল । আর মনে মনে আতংকগ্রস্ত ছিল, না জানি সুলতান তাদের ব্যাপারে কি ফয়লাসা দেন । রাধাও অবাক বিস্ময়ে সুলতানের চেহারার দিকেই তাকিয়ে ছিল। সুলতান মাহমুদ দুভাষীর উদ্দেশ্যে বললেন, এদের বলে দাও, এরা যেনো তাদের বাবাকে গিয়ে বলে, যুদ্ধ ছাড়াই যাতে আমাদের হাতে দুর্গ তুলে দেয়। যুদ্ধ করে যদি আমাদের দুর্গ জয় করতে হয় তবে তাদের পরিণতি হবে শোচনীয়। নিরাপদ জায়গায় রেখে এসো এবং তাদের ঘোড়া ও খচ্চর তাদের সাথেই ফিরিয়ে দাও। আতংক ও ভীত বিহবল অবস্থায় লক্ষণপাল ও রাধা সুলতানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল। দুভাষী যখন তাদের মুক্তির কথা শোনালো তখন ঘটনার আকম্মিকতায় মুক্তির উচ্ছাসে লক্ষণ উঠে গিয়ে সুলতানের হাত ধরে চুমু খেল আর বিস্ষারিত নেত্রে রাধা সুলতানের সৌম্য কান্তিময় গান্তীর্যপূর্ণ অভাবনীয় সব দৃশ দেখাচ্ছে। ভারত অভিযান *% ৫৫ ড/৬/৬/.91177001119..0017)
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।