বিশাল মুখ গহবরে আটকে মেরে ফেলে এবং মেরে সেটিকে আবার শুকনো জায়গায় উগড়ে ফেলে রাখে । কয়েকদিনে শিকারটি পচে গলে নরম হওয়ার পর ধীরে ধীরে সেটিকে সাবার করে। শিলাকে মুখের ভেতরে আটকে মেরে ফেলার পর কুমির পানি থেকে ডাঙ্গায় উঠে তাকে উগড়ে দিচ্ছিল। লক্ষণ পাল দূরে থেকেই দেখতে পেল, যে জিনিসটি কুমির উগড়ে ফেলছে সেটি একটি নারী দেহ। যার পরনে নারীর পোষাক এবং মাথায় দীর্ঘ চুল.... নারীদেহ দেখে তার শরীর কেঁপে উঠলো । সে ভাবতেই পারছিল না, এটি শিলার দেহ হতে পারে । বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য লক্ষণ একটি উচু মাটির টিবিসম ছোস্ট টিলার উপরে উঠে এদিকে তাকাল । কুমির তখন শিলাকে সম্পূর্ণ উপরে ফেলেছে । বিশাল জন্তুটার দু'পাটি দাতের আঘাত ছাড়া শরীরে তেমন কোন জখম নেই । অনেকটাই অক্ষত শরীর । প্রায় অক্ষত চেহারা । সে স্পষ্টই দেখতে পাচ্ছে মরদেহের অবয়ব । হায় এ যে তার ই প্রেমাম্পদ শিলার মরদেহ। ঠিক এ সময় আরেকটি কুমির দৌড়ে এসে মরদেহটিতে হামলে পড়ল । প্রথম কুমিরটি তার শিকারে ভাগ বসানোকে সহ্য না করে প্রতিপক্ষের উপর হামলে পড়ল। আক্রান্ত কুমির শিলার একটি পা দাতে চেপে টানতে লাগল। তখন শিকারী কুমির তার শিকার কজায় রাখতে অপর পা ধরে ফেলল। দুই প্রতিপক্ষের টানাটানিতে মরদেহটি শূন্য সোজা হয়ে গেল এবং এক পর্যায়ে উভয় জন্তুর শক্তি প্রয়োগে তা ছিড়ে দুভাগ হয়ে গেল। অবস্থা দেখে লক্ষণের মাথা চক্কর দিয়ে উঠলো । সে হাতে মাথা চেপে ধরে টিলার অপর দিকে নীচে নামাতেই তার দুই সৈনিক সাথীকে পড়ে থাকা অবস্থায় দেখতে পেলো । নিশ্চল নিথর তাদের দেহ। উভয়ের চোখে বিদ্ধ তীর । হতবিহবল অবস্থায় লক্ষণ দুই সঙ্গীর লাশের দিকে তাকিয়ে রইল। সে দৃশ্যমান ঘটনার পেছনে কি ঘটেছে কিছুই ঠিক বুঝতে পারছিল না। এ সময় তার কানে ভেসে এলো রাধার আর্তচিতকার ৷ লক্ষণ পাল! চিৎকার শুনে ভেসে আসা আওয়াজের দিকে তাকিয়ে লক্ষণ আর নিজেকে ধরে রাখতে পারলো না। রাধা কয়েকজন গযনী সেনার কজায় বন্দী । কোন কিছু চিন্তা না করে নিজের জীবন বাচানোর জন্যে যেই লক্ষণ দৌড় দেয়ার ভারত অভিযান % ৫০ ড/৬/৬/.91177001119..0017)
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।