চোখে অন্ধকার নেমে এলো । তারালোচন পালের দুই সঙ্গী তার বিশেষ ইঙ্গিতে লক্ষণের সফর সঙ্গী দু'জনের চোখে তীর ছুড়ে তাদেরকে অন্ধ করে দিল। রাধা ছিলো দুই সৈনিকের আগে আগে । তাই কোন দিক থেকে তীর এসেছে তা সে দেখতে পেলো না। সে শিলার আর্তচিত্কার শুনে উৎকষ্ঠিত হয়ে সামনের দিকে দৌড়াচ্ছিল। কুমিরের মুখে নারীদেহের অবশিষ্টাংশ দেখে দূরেই থমকে গেল রাধা । অবস্থা দেখে তার মাথা চক্কর দিয়ে উঠলো, তার চিৎকার করার ভাষাও যেন লোপ পেয়ে গেলো । ঠিক এমন সময় তার পেছনে পেছনে আসা দুই সৈনিকের আর্তচিৎকার শুনে পিছনে তাকিয়ে দেখতে পেলো তারা উভয়েই তীর বিদ্ধ হয়ে মাটিতে বসে পড়েছে । তখন আর নিজেকে সামলাতে পারলো না রাধা । দীড়ানো থেকে জ্ঞান হারিয়ে ঠায় লুটিয়ে পড়ল । রাধাকে লুটিয়ে পড়তে দেখে তারালোচন পাল রাধাকে ধরার জন্যে এগুতে চাচ্ছিল তখন তার দুই সঙ্গী এই বলে তাকে সতর্ক করলো; সাবধান রাজকুমার! মুসলমান যোদ্ধারা আসছে! আপনি ঝোপের আড়াল থেকে বের হবেন ন্বা। সাথে সাথে তারালোচন পাল জায়গা ছেড়ে আরো ঘন ঝোপ ঝাড়ের আড়ালে হারিয়ে গেল। কিছুক্ষণ পর গযনী বাহিনীর চার যোদ্ধা ঠিক সেই জায়গাটিতে এসে থমকে দাড়াল যে জায়গাটি থেকে তারালোচন পাল পালিয়ে ছিল। তরলোচন পালকে যদি তার দুই সঙ্গী সতর্ক না করতো তাহলে তারালোচনকে মুসলিম যোদ্ধারা পাকড়াও করতে পারতো । তা করতে পারলে বিরাট কাজ হতো তাদের । তারালোচনকে জিজ্ঞাসাবাদ করে তারা ভীমপালের অবস্থান জেনে নিতে পারতো । অল্পের জন্য বিরাট একটি শিকার হাত ছাড়া হয়ে গেল গযনী যোদ্ধাদের । এরই মধ্যে গযনী যোদ্ধাদের কানে ভেসে এলো ঘোড়া হাকানোর শব্দ। নিরাপদ দূরত্বে গিয়ে যুসলিম ধোক্ধাদের কবল থেকে প্রাণ বাচাতে উত্ধশ্বাসে ঘোড়া ছুটিয়ে পালাচ্ছিল তারালোচন পাল ও তার দুই সঙ্গী। গযনীর চার যোদ্ধার মধ্যে একজন ছিলো ডেপুটি সেনাপতি । আর বাকী তিনজন তার অধীনস্থ তিন কমান্ডার । ভারত অভিযান ৪৬ ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।