Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 4
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

শিলা তারালোচনকে রাজপুত নারীদের আত্মমর্যাদাবোধের কথা স্মরণ বেরিয়েছে। কিন্তু শিলার কথায় আশ্বস্ত হতে পারলোনা তারালোচন। সে তার হবু স্ত্রীর এই ঝুঁকিপূর্ণ অভিযানকে কিছুতেই সমর্থন করতে পারলো না। এমন কাজ্কিত এক অভিযানের মধ্য পথে অনাকাজিক্ষিত বাধা হয়ে দাড়ানোতে তারালোচনের উপর ক্ষেপে গেল শিলা। সে ক্ষুব্ধ কণ্ঠে তারালোচনকে বললো, আমার যাওয়া যদি সমর্থন করতে নাই পারো, তাহলে তুমি যাও আমার স্থানে । সেই সাহস তো তোমার নেই । চোরের মতো বেশ বদল করে গহীন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছো। তোমরা গযনীর সাথে মৈত্রী চুক্তি করেছো । এটাও তো তোমাদের এক ধরনের কাপুরুষতা। তোমরা যদি কাপুরুষ না হও তাহলে সেনাবাহিনীকে সামনে এনে প্রকাশ্যে মাহমৃদকে হুমকি দাও না কেন? বলো না কেন, আমরা আর তোমার অধীনতামুলক চুক্তি পালনে রাজী নই।... এদিকে মথুরার হাজার বছরের পুরনো মন্দির ধ্বংস হয়ে গেছে, ওদিকে তোমরা তোমাদের শহরে মুসলমানদের আচ্ছা করে আযান দেয়ার সুযোগ করে দিয়েছো । তোমরা আযানের আওয়াজে বেশ সাচ্ছন্দেই আছো । কিন্তু পরিস্থিতি আমাকে স্বস্তিতে থাকতে দেয়নি । তোমাদের নিস্র্িয়তা আমার আত্মমর্যাদাবোধ একটা কিছু করার জন্যে আমাকে ঘর ছাড়া করেছে। শিলার কথায় ক্ষুব্ধ হয়ে উঠলো তারালোচন। সে বললো, আমি তোমার কথায় সায় দিতে পারছিনা শিলা! যাই বলো, তুমি আমার হবু স্ত্রী। তোমার সাথে আমার বিয়ের বিষয়টি পাকাপাকি হয়ে আছে । আমি কিছুতেই তোমাকে এখান থেকে আর সামনে যেতে দেবো না । আমি কারো হবু বধূ নই। ক্ষুব্ধ কণ্ঠে বললো শিলা । যে সুলতান মাহমুদকে হত্যা করতে পারবে আমি হবো তার স্ত্রী। আর সে কাজ একমাত্র লক্ষণ পালের পক্ষেই করা সম্ভব । লক্ষণ যদি সেই কাজ করতে গিয়ে নিহত হয় তবে আমি নিজেই মাহমূদকে হত্যা করবো । নয়তো রাধা সেই কাজ সমাধা করবে । তুমি জেনে রাখো, এই লুটেরার জীবন মৃত্যু এখন আমার হাতের মুঠোয় । ভারত অভিযান *&* ৪৩ ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।