হলেও তার স্বাস্থ্য চেহারায় এতটুকু প্রভাব পড়ে না। শরীর সম্পূর্ণ অটুট থাকে। আকর্ষণীয় দেহাবয়ব অক্ষুন্ন থাকে । আমার মন বলছে, আমরা যদি এই বেশে, এই ঘৃণা, হিংসা, যুদ্ধ কিপ্রহের দুনিয়া ছেড়ে এমন জঙ্গলে নিরিবিলি জীবনটা আমি কখনো কল্পনাও করিনি শিলা! তোমার চুল এতোটা রেশমী ও সুন্দর । তুমি রূপসী ঠিক, তাই বলে এমন অনিন্দ সুন্দুরী তা ধারণা করতে পারিনি । তোমার বূপের বর্ণনা দেয়ার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। লক্ষণের এই কথায় শিলার মধ্যে কোন ভাবান্তর হলো না। সে যেমন ছিলো তেমনই রইলো । লক্ষণ বূপের এই যাদুকরী প্রতিমাকে তার বাহুবন্ধনে জড়িয়ে নেয়ার জন্য তার দিকে দু”হাত প্রসারিত করল । কিন্তু শিলা দু'হাত পিছনে সরে গেল। আবেগতাড়িত না হয়ে স্বাভাবিক হও লক্ষণ! অত্যন্ত দৃঢ় ও গন্তীর কণ্ঠে বললো শিলা । লক্ষণ! স্ঘরণ করো, আমরা কোন উদ্দেশ্যে কি কাজে এখানে এসেছি। নিজের পৌরুণঘ ও বীরত্বের উপর নারীর বূপ সৌন্দর্যকে সাওয়ার করো না লক্ষণ ।। ভুলে যেয়ো না, আমরা মৃত্যুর সাথে খেলা করতে এসেছি । আমি আমার কর্তব্য বিস্থৃত হইনি রাজকুমারী! আমি জানি, আমরা মৃত্যুর খেলায় নেমেছি। কিন্তু আমার ভয় হচ্ছে, তোমার মতো অস্পরীকে নিয়ে মুসলমানরা খেলায় মেতে উঠবে। হঠাৎ আবেগাপ্ুত হয়ে লক্ষণ বললো- তোমরা এখানেই থাকো শিলা! আমি একাকী মথুরা যাবো । একাকী গিয়ে সোজা আরব বাহিনীর সেনাপতি মাহমুদকে হত্যা করবো। তোমরা এখান থেকেই ফিরে যাও। আমি একাই মরতে যাবো । কিন্তু যাবার আগে শিলা! একবার, শুধু একটি বার একটু সময়ের জন্য আমাকে জড়িয়ে ধরো । আমি ভয় পাচ্ছি শিলা! আমি আমার মুত্যুকে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি ওরা আমাকে হত্যা করে যখন রাধাকে ও তোমাকে নিয়ে যাবে সে সময়টার কথা ভেবে! লক্ষণ! দূর হও এখান থেকে । বুঝতে চেষ্টা করো, আমি তোমার কাছে নিজেকে বিক্রি করে দেইনি। আমি তোমার সঙ্গ দিয়েছি একটি মহান ভারত অভিযান *% ৩৯ ড/৬/৬/.91177001119..0017)
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।