Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 4
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

নিতে বিছানো করে শুয়ে পড়লো । রাধা শিলা ও লক্ষণপাল কাছাকাছিই বিছানা করল আর তাদের সাথে আসা দৃই নিরাপত্তারক্ষী একটু দূরে বিছানা করে শুলে পড়ল। সকাল বেলায় ওদের ঘুম ভাঙ্গার পর লক্ষণ বললো- এখানে নদী পাড়াপাড়ের জন্য ভাড়াটে নৌকা পাওয়া যায় । আমাদেরেকে এখনই নদী পাড় হতে হবে। আমি নদীর তীরে গিয়ে দেখি কোন নৌকার মাঝি পাওয়া যায় কি না। শিলা বললো, আমিও তোমার সাথে যাবে। তোমাকে সাথে নেয়া ঠিক হবে না। ঠিক আছে তোমার সাথে যাবো না কিছু দূর গিয়ে জায়গাটা দেখে ফিরে আসবো। লক্ষণ ও শিলা পাশাপাশি নদীর তীরের উদ্দেশ্যে হাঁটছিলো । রাতের বেলায় রাতের অন্ধকারে এলাকাটার অবস্থা বোঝা সম্ভব হয়নি । সময় ৯টা। গোটা এলাকা জঙ্গলাকীর্ণ। ঝোপঝাড়, আর গাছ-গাছালীতে ঠাসা গোটা এলাকা । ভোরের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ায় তারা জায়গাটি ভালোভাবে দেখতে পেল । এলাকাটি বলতে গেলে সমতল জঙ্গল। টিলা পাহাড়ের কোন চিহ্ তাদের নজরে পড়লো না। অনেকক্ষণ ধরে শিলা ও লক্ষণ পাশাপাশি হাটছে কিন্তু কেউই কোন কথা বলছে না। এক সময় লক্ষণকে থামিয়ে শিলা জিজ্ঞেস করলো- তুমি নীরব কেন লক্ষণঃ অত্যধিক নীরবতা আতঙ্কের লক্ষণ! তুমি কি ভয় পাচ্ছো? ভয় নয় শিলা! থেমে শিলার আপাদমস্তকের দিকে একবার দৃষ্টি ফিরিয়ে বললো লক্ষণ । আমি একটা ব্যাপার নিয়ে চিন্তা করছি। কি নিয়ে চিন্তায় পড়েছোঃ ভাবছি তুমি এমনিতেই সুন্দর! এর উপর এই উপজাতীয় পোশাকে তোমাকে কেমন দেখাচ্ছে তা বলে বুঝাতে পারবো না। আমার প্রশিক্ষক ভারত অভিযান % ৩৮ ড/৬/৬/.91170001119..0017)

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।