আগে এখানে যুদ্ধ করতে এসে যে সব মুসলমান যোদ্ধা শাহাদাত বরণ করেছে যাদের মৃত লাশ পর্যন্ত দেশের মাটিতে নিয়ে যাওয়া সন্ভব হয়নি। তোমাদেরকে তাদের শাহাদাতের মর্ষাদা রক্ষা করতে হবে। আমি আপনাদের সতর্ক করতে চাই, হিন্দুস্তান খুবই বিভ্রান্তিকর জায়গা । এখানকার প্রতিটি মানুষ একেকটি জীবন্ত ধোকা । এখানকার মাটি মানুষ, ভূপ্রকৃতি, সব কিছুই যে কোন যোদ্ধাকে যে কোন সময় ধাধার মধ্যে ফেলতে পারে । আপনারা এখানকার নারীদের দেখেছেন । এদের রূপ যে কোন যোদ্ধাকে বিভ্রান্ত করতে পারে । আমাদের সৈন্যরা যাতে এখানকার নারীদের রূপসৌন্দর্ষে বিভ্রান্ত না হতে পারে এ ব্যপারে প্রতিটি মুহুর্তে সবাইকে সতর্ক থাকতে হবে । নারীর বূপজৌলুসে মত্ত কোন সেনাদল কখনো বিজয় লাভ করতে পারে না। আপনারা প্রতিটি সৈনিকের কাছে এ বার্তা পৌছে দিন। সিপাহী হোক আর অফিসার হোক যেই আল্লাহর নাফরমানী করবে, আমি সাথে সাথে তাকে তাকে আগুনে জলে পুড়ে ধ্বংস হতে হবে। কেউ কোন নারী কেলেংকারী করলে তার শাস্তি হবে নির্ঘাত মৃত্যুদণ্ড ইমাম ও খতীবগণকে বিদায় করে দিয়ে সুলতান মাহমৃদ সেনা কমান্ডার ও সেনাপতিদের সামনে মথুরা থেকে কন্নৌজ পর্যন্ত মানচিত্র মেলে ধরে দেখালেন, কোন পথে তাদের যেতে হবে । চূড়ান্ত অভিযানের পরিকল্পনা করার আগেই তিনি তার বিশেষ গোয়েন্দাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য জেনে নিয়ে ছিলেন। গোয়েন্দা তথ্য ছাড়াও তিনি সেনাবাহিনীর কয়েকজন কমান্ডারকে ছদ্বেশে কন্নৌজ পাঠিয়েছিলেন পথ ও পারিপার্শিক অবস্থা সরে যমীনে দেখে আসার জন্য । সেনা অফিসারদের উদ্দেশ্যে মানচিত্র দেখিয়ে সুলতান বললেন- আমাদের গমন পথে মুনাজ নামের একটি ছোট্ট রাজ্য রয়েছে। এটি রাজপুতদের আবাসস্থল রাজপুতেরা খুবই সাহসী ও লড়াকু জাতি । যুদ্ধ বিগ্রহে হিন্দুস্তানের অন্য কোন জনগোষ্ঠী এদের মোকাবেলা করতে পারে না। এদেরকে আগেই বাগে আনতে হবে । নয়তো আমরা যখন কন্ৌজ অবরোধ করবো তখন ওরা আমাদের পেরেশান করে তুলবে । তিনি আরো জানালেন, গোয়েন্দাসূত্র জানিয়েছে, লাহোরের রাজা ভিমপাল ছদ্মবেশে এই এলাকায় ভারত অভিযান % ৩৬ ড/৬/৬/.91177001119..0017)
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।