Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 4
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

আমি এসেছি একটি শর্ত নিয়ে । এই শর্ত যদি পূরণ করতে পারো তাহলে আমি তোমার ঘরের বধু হবো । তখন যদি আমার ভাই তোমার কাছে আমাকে বিয়ে দিতে অস্বীকৃতি জানায় তবুও আমি তোমার কাছে চলে আসবো । তাই নাকি? বলো কি তোমার শর্ত? যাই বলবে তাই করে দেখিযে দেবো । “গযনীর সুলতানকে মণুরায় হত্যা করতে হবে । তুমি কি তা পারবে?” “মথুরাতে কেন? তাকে আমি যুদ্ধের ময়দানে হত্যা করবো । তার মাথা কেটে এনে তোমার পায়ে লুটিয়ে দিবো ।' “লক্ষণ! ভুলে যেয়ো না, তুমি মুনাজের এক রাজপুত মেয়ের সাথে কথা বলছো । আমাকে দাদা বলেছেন, মথুরার মন্দিরে ভারতবর্ষের সকল রাজা মহারাজা বাসুদেবের মূর্তির সামনে শপথ করেছিলেন, মাহমূদের দ্বিখণ্ডিত মাথা দেবমূর্তির পায়ে এনে ফেলে দেবে । মাহমুদের রক্তে কৃষ্ণ মূর্তিকে শ্নান করাবে । কিন্তু কোথায় গেলো সেই বীরবাহাদুর রাজা মহারাজাদের শপথ! মুসলমানদের আক্রমনের মুখে সবাই শিয়ালের মতো পালিয়ে গেছে । আর রাজা হরিদত্ত তার ধর্ম গ্রহণ করেছে। আর আমাদের পুরোহিতরা যে মাটির উপর কৃষ্ণমূর্তিকে বসিয়ে ছিলো সেই কৃষ্ঃমূর্তির পায়ের তলার মাটি পর্যন্ত ওরা সরিয়ে ফেলেছে। এই মুসলমানরা সব লুটেরা । এরা মন্দিরগুলো থেকে সোনা লুটতে চায়, এ জন্য সব সময় মন্দির ধ্বংস করে' বললো লক্ষণ । মাথা ঠিক করে কথা বলো লক্ষণ! বললো শিলা । ভারত মাতার সম্মান রক্ষা করতে পারে একমাত্র রাজপুতেরা । আমি সেই রাজপুতদেরই মেয়ে । যে ব্যক্তি আমার পারিবারিক শিক্ষক ছিলেন, তিনি ছিলেন একজন জ্ঞানী পন্তিত। আমি যখন প্রথম মুসলমানদের আক্রমণের কথা শুনলাম, তখন একদিন উস্তাদজীকে বললাম, লোকেরা বলে গযনীর মুসলমানরা লুটেরা । তারা মন্দিরগুলোর সোনাদানা লুট করার জন্যে বারবার ভারতে আক্রমণ চালায় । মুসলমানদের মথুরা দখলের খবর শোনার পর যখন তাকে বললাম, মুসলমানরা কি শুধু লুটতরাজ করতেই এসেছে? না কি তারা আমাদের এলাকাগুলো দখল করে নিতে চায়? তিনি আমাকে বললেন- ভারত অভিযান %% ২৬ ড/৬/৬/.91170001119..0017)

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।