Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 4
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

রাজা রায়চন্ত্র ও পুরোহিতের বাক-বিতপ্তার সময় সেখানে রাজার কুমারী বোন শিলা এবং যুবতী কন্যা রাধা উপস্থিত ছিল । দীড়ানো ছিল রাজার স্ত্রী রাণী লক্ষ্মী দেবী। একপর্যায়ে শিলাকুমারী পুরোহিতের উদ্দেশ্যে বললো, পঞ্তিতজী মহারাজ! বিসর্জন দেয়ার জন্যই দুনিয়াতে এসেছে? এখন আর কোন কুমারীকে বলিদান করা হবে না। গুরু গম্বীর আওয়াজে বললেন রাণী লক্ষীদেবী। আপনি যদি মনে করে থাকেন, মুসলমানদের এই ধ্বংসাত্মক আক্রমন দেবদেবীদের অভিশাপ । তাহলে এই অভিশাপ আমরা মোকাবেলা করবো । রাণীর মুখেও রাজার কথার প্রতিধ্বনি শুনে রাগে ক্ষোভে উভয় পুরোহিত বিড় বিড় করতে করতে রাজার সম্মুখ থেকে চলে গেল । রাজা রায়চন্ত্রের বোন শিলা রাজার উদ্দেশ্যে বললো, দাদা! আপনি কি কখনো একথা ভেবেছেন আশংকা পুরোপুরিই শেষ হয়ে যাবে? শুধু এটা কেন, আমাদেরকে অনেক কিছুই ভাবতে হচ্ছে শিলা । এই আক্রমণ প্রতিরোধের সম্ভাব্য সব দিকই আমি ভেবেছি । আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। মাহমৃদকে হত্যা করা সহজ ব্যাপার নয়। তবুও এ বিষয়টি আমি ভেবে দেখবো । সবার আগে আমাদেরকে এখন মহারাজা কন্নৌজের কাছে যেতে হবে । গযনীর সুলতান মণুরায় বসে থাকবে না এবং ওখান থেকেই গযনী ফিরে যাবে না । নিশ্চয়ই সে এদিকেও অভিযান চালাবে । রাজা রায়চন্দ্র কন্ৌজ রওয়ানা হওয়ার জন্যে তার নিরাপত্তারক্ষীদের প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন। সত সং এ ভারত অভিযান «% ২২ ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।