মনে রাখবেন পগ্ডিতজী! এই দুর্গকে লোকেরা ব্রা্ষণদের দুর্গ বলে। এটি কিন্তু রাজপুতদের কেন্লা । রাজপুতেরা শত্রুর মোকাবেলায় একটি ভাষাই বুঝে, জন্যে ধর্মকেও বিসজর্ন দিতে কুষ্ঠাবোধ করে না। মহারাজ! প্রজাদের উপর একটু রহম করুন। বললো পুরোহিত । আমি যে কথা বলছি তা মেনে নিন। ধর্মকে বিসর্জন দেয়ার কথা আর মুখে আনবেন না। আমাদের পায়ে আর ধর্মের শিকল দিবেন না, পণ্তিতজী! রাজধানী বেহাত হয়ে যাচ্ছে, লোকজন ক্ষুধা পিপাসায় মারা যাচ্ছে। আমাদের হাতে গড়া এই জীবন সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ আপনাদের মতো ধর্মীয় নেতৃবর্গ আপনাদের ঢোলই বাজাচ্ছেন। কারণ, আপনাদের কখনো রনাঙ্গনে গিয়ে শত্রুর মুখোমুখি লড়াই করতে হয় না। মন্দিরে বসে বসে আপনাদের রসনা তৃপ্তিতে কোন বেঘাত ঘটে না, আর আপনাদেরকে মিষ্টি মণ্তা খাইয়ে দিতে এবং শরীর মর্দনের জন্যে কুমারী তরুণণীরও অভাব হয় না। মহারাজ! মথুরার ধবংসযজ্ঞের খবর শুনে আর নদীতে ভাসমান বিপুল মরদেহের সারি দেখে আপনার মাথা খারাপ হয়ে গেছে। ক্ষুব্ধ কণ্ঠে বললো পুরোহিত । আপনি বুঝতে পারছেন না, আপনি আমাকেই অসম্মান করছেন না, আপনার নিজের ধর্মের অবমাননা করছেন। কোন ধর্মের কথা বলছেন আপনি? পণ্ডিত মহারাজ! আপনি কি সেই ধর্মের কথা বলছেন, যে ধর্মকে লাথি মেরে বুলন্দ শহরের রাজাসহ দশ হাজার হিন্দু মুসলমান হয়ে গেছে। হ্যা, হ্যা, জানি মহারাজ! তারা তাদের জীবন বাচানোর জন্য ধর্ম ত্যাগ করেছে । বললো পুরোহিত । ওরা সবাই ছিল কাপুরুষ । মুসলমানদের তরবারীর জোর দেখে ওদের হাতে গ্রেফতার নয়তো নিহত হওয়ার ভয়ে এরা ধর্ম ত্যাগ করেছে। না, আপনার কথা ঠিক নয় পণ্ডিত মহাশয়! এরা শুধু আতংক ও কাপুরুষতার জন্যে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তারা দেখে নিয়েছে, হিন্দুদের মন্দিরের বিশাল বিশাল দেব-দেবীর মূর্তি এবং ভগবানদের তারা না নিজেদের রক্ষা করতে পেরেছে, না তাদের কোন পূজারী রাজা প্রজাকে রক্ষা করতে পেরেছে। ড/৬/৬/.9110001119..0017)
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.