Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 4
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

মহারাজ! এ মুহূর্তে হরিহরি মহাদেব খুব মূল্যবান ত্যাগ চাচ্ছেন। দেবতার গযব থেকে বাচতে হলে আপনাকে দেবীর চরণে একজন কুমারী বলিদান করতে হবে । আমি আপনাকে হিসাব করে বলে দেবো, আপনাকে আর কি কি করতে হবে । আকাশের তারকাদের গতিপথ বদলে গেছে । আমি এখনই আপনাকে বলে দিচ্ছি। এখন পুর্ণিমা চলছে। সামনে অমাবশ্যা । সামনের সময়টা খুবই খারাপ। এখন থেকেই বিশেষ পৃজাপার্বন শুরু, করতে হবে। আমি আপনার ভাগ্য গুণে দেখব। ক্ষতিকর কিছু থাকলে সেটিকে সরানোর ব্যবস্থা করবো । মহারাজ! দেবতাদের সত্তৃষ্ট করতে বিলম্ব হলে বলিদানে কালক্ষেপণ করলে দেবীরা রুষ্ট হয়ে মুসলিম সন্তান জন্মাদান করতে শুরু করবেন । আমাদের দেবদেবীদের কোলকে শ্লেচের সন্তান ধারণ থেকে পবিত্র রাখার জন্যে আমাদের মহাদেবের চরনে একাধিক কুমারী বলি দিতে হবে। পুরোহিতের কথায় রাজা রায়চন্দ্রের চেহারা থমথমে হয়ে উঠলো । চেহারা দেখেই বোঝা যাচ্ছিল পুরোহিতের কথায় তিনি শুধু বিরক্তিবোধই করছেন না, রীতিমত ক্ষুব্ধ হয়ে উঠেছেন । ক্ষোভে উত্তেজনায় তার দীর্ঘ গোফ কাপছিল। বললেন, “থামুন! আপনি কি এটা বুঝাতে চান সুলতান মাহমুদের সাথে যুদ্ধের ফায়সালা মন্দিরে হবে? কুমারী বলি দিলে কি হবেঃ আপনি এদেরকে ক'দিন আপনার কাছে রাখবেন এরপর বলি দিয়ে দেবেন? তাতে কি যুদ্ধ জয় হবে? আপনি কেন বলেন না, এখানকার প্রতিটি মানুষকে লড়াই করতে হবে। ছি! ছি! মহারাজ! পুরোহিত দু'হাতে কান ধরে বললো, একথায় আপনি ধর্মের অবমাননা করছেন! এটিতো ব্রাক্ষণদের দুর্গ । ব্রাক্ষণরা তো ভগবানের সন্তান। আমরা যা জানি, আপনি তা জানেন না। আপনি আকাশের নক্ষত্রের গতিপথ বদলাতে পারবেন না । বলিদান আপনাকে করতেই হবে। বলিদান! বলিদান! রাগ উপচানো কণ্ঠে স্বগতোক্তি করলেন রাজা! বলি শুধু দু'তিন জন কুমারীর হবে না, এখানকার ছোট বড় প্রতিটি মানুষই রক্ত দেবে। রাজপুতদের প্রতিটি কুমারীই জীবন বিলিয়ে দেবে । ভারত অভিযান *% ২০ ড/৬/৬/.91177001119..0017)

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।