পুরো শরীর ছিল জবজবে ভেজা এবং তার অবস্থা ছিল একেবারে বিধ্বস্ত। রায়চন্ত্রকে জানানো হলো, এই লোকটিকে নদী থেকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। সে এক প্রস্ত কাঠ খণ্ডকে আকড়ে ধরে ভেসে আসছিল । রায়চন্ত্ জিজ্ঞেস করলেন, এই লোক কোথাকার? কোথেকে এসেছে সে? লোকটি ক্ষীণ কণ্ঠে বললো, এসব মরদেহ মহাবনের সৈন্যদের । আমিও মহাবনের সেনাবাহিনীর সদস্য । আমাদেরকে গোয়েন্দারা খবর দিয়েছিল, “মুসলিম সৈন্যরা একের পর এক দুর্গ জয় করে আমাদের দিকে আসছে এবং তাদের গন্তব্য মথুরার দিকে ।' মহারাজা আপনি জানেন, মহাবন কী ভীষণ জঙ্গলাকীর্ণ এবং কতো দূর পর্যন্ত জঙ্গল বিস্তৃত । আমাদের মহারাজা কুয়ালচন্দ্র সকল সৈন্যদেরকে সারা জঙ্গল জুড়ে ছড়িয়ে দিলেন এবং তীরন্দাজদেরকে গাছে চড়িয়ে দিলেন। হস্তি বাহিনীকে জঙ্গলের একপাশে দাড় করিয়ে দিলেন । যাতে নির্দেশ পাওয়ার সাথে সাথে মুসলিম সৈন্যদের পিষে মারার জন্য অগ্রসর হতে পারে । কারণ এই জঙ্গল হয়েই মৃসলমানদের অগ্রসর হওয়ার কথা ছিল। এমনই ছিল আমাদের রণপ্রস্তুতি; কিন্তু কি করে কি ঘটে গেল এর পরের ঘটনা আমি আপনাকে কিছুই বলতে পারবো না। হঠাৎ এক সময় জঙ্গলের দিকে মুসলমানদের কিছু সংখ্যক সৈন্যের উপস্থিতি দেখা গেল । আমাদের সৈন্যরা সামান্য সংখ্যক মুসলিম সৈন্য দেখে উত্তেজনায় চিৎকার শুরু করে দিল, “একজনকেও জীবিত ফেরত ষেতে দেবো না; সবাই ঘিরে ফেলো । এদেরকে জীবন্ত ধরে নিয়ে মথুরার মন্দিরের সামনে দাহ করা হবে"; ইত্যাদি বলে আমাদের সেনারা তুমুল চিৎকার শুরু করল । কিন্তু দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল । তিন দিক থেকেই ঝড়ের মতো ধেয়ে আসলো মুসলিম বাহিনী । তিন দিক থেকেই গোটা জঙ্গলকে ঘিরে ফেলল। যে হস্তিবাহিনীর হাতিগুলোকে মুসলমানদের পিষে মারার জন্যে দীড় করিয়ে রাখা হয়েছিল, এগুলো আর্তচিৎকার করে দিপ্থিদিক ছুটতে শুরু করল । আমাদের যে সব সৈন্য গাছে শুরু করল । এক পর্যায়ে আমাদের সৈন্যরা পালাতে শুরু করল । আর মুসলিম ভারত অভিযান ৭* ১৮ ড/৬/৬/.91177001119..0017)
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।