Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 4
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অবস্থা পর্যবেক্ষণ করে রাজা তার নিরাপত্তা কর্মকর্তা ও দরবারীদের উদ্দেশ্যে বললেন, “তোমরা কি জানো এসব মরদেহ কোথেকে এসেছে? এসব মরদেহ মথুরা ও মহাবনের অধিবাসীদের । তোমরা কি শোনান, মুসলমানরা মথুরা ও মহাবন দখল করে ওখানকার সকল মন্দির ধ্বংস করে দিয়েছে? রাজা রায়চন্দ্র দুর্গ প্রাচীরের উপর থেকে দেখতে পেলেন, লোকজন নদীতে লাশের সারি দেখে আতংকিত হয়ে দিক বিদিক দৌড়ে পালাচ্ছে আতংকিত মানুষদের দেখে রাজা রায়চন্ত্র তার সঙ্গীদের বললেন, দেখো, কাপুরুষদের কাণ্ড! নদীতে ক'টা মরদেহ দেখে ভয়ে নদী ছেড়ে পালাচ্ছে। এরা জানে না, এমন কাপুরুষের পরিচয় দিলে আমাদের সবার মরদেহ এভাবেই নদীতে ভেসে যাবে এবং আমাদের মেয়েরা মুসলমানদের বাঁদী দাসীতে পরিণত হবে। দেখতে দেখতে মন্দিরে ঘণ্টা, শিংগার ফুৎকার ও ঢাকঢোলের আওয়াজ আরো অত্যুঙ্গে উঠলো ৷ আতংকিত মানুষেরা ঘরে বাইরে সর্বত্র “হরে রাম হরে কৃষ্ণ” ধ্বনি বলে চেচাতে লাগলো । ভীত সন্ত্স্থ মহিলারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এলো । শহরের চতুর্দিকে ছড়িয়ে পড়লো দ্রুত সংক্রামক এক আতংক । অবস্থা দেখে রায়চন্দ্রের নিজের চেহারাও কালো হয়ে গেল। এক পর্যায়ে রাজা বলতে বাধ্য হলেন, “বন্ধ কর এসব বাদ্য-বাজনা ও ঘণ্টা বাজানো! কি সব মাতম শুরু করেছো? রাজপুতেরা কার লাশ দ্বেখে এমন মাতম শুরু করেছে? মন্দিরের পুরোহিতদের ডেকে আমার কাছে নিয়ে এসো । প্রহরীদের নির্দেশ দিলেন রায়চন্্র। নির্দেশ শুনে রায়চন্দ্রের সৈন্যরা দৌড়ে গেল । কিছুক্ষণের মধ্যে সব ধরনের ঘণ্টা ও ঢাকঢোলের বাজনা বন্ধ হয়ে গেল। শহরে নেমে এলো নীরবতা । দুর্গ প্রাচীর থেকে রাজা রায়চন্দ্র নীচে নেমে জনসাধারণের সাক্ষাতের জন্যে সংরক্ষিত তার দরবারে গিয়ে বসলেন। কিছুক্ষণ পর রাজদরবারের দু'জন পুরোহিত এবং তাদের সঙ্গে আরো একজনকে রাজার সম্মুখে হাজির করা হলো । তৃতীয় ব্যক্তির কাপড় চোপড়সহ ভারত অভিযান % ১৭ ভারত অভিযান (৪)-_২ দ/%%.310001009.০01

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।