Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 4
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

রাজ্যপাল মনুজের রাজপুতদের সাথে সামরিক সখ্য গড়ে তুলেছিলেন। তাদের মধ্যে পারস্পারিক সামরিক সহযোগিতা চুক্তিও বিদ্যমান ছিল । একদিন মনুজের কিছু অধিবাসী যমুনা নদীতে গোসল করছিল । পুরুষদের পাশাপাশি মহিলারাও নদীতে গোসল করছিল। সাধারণত তারা সকাল বেলায় গোসল সেরে নেয়াটাকে ধর্মীয় অনুসঙ্গ মনে করে । মনুজ দুর্গের অবস্থান ছিল একেবারে নদীর তীর ঘেষে । হঠাৎ মহিলাদের মধ্যে চেচামেচি শুরু হয়ে গেল। তারা নদী থেকে হাচড়ে পাছড়ে উঠে বাড়ীর দিকে দৌড়াতে শুরু করল । মহিলাদের আর্তচিতকার শুনে পুরুষেরা দৌড়ে এলো । তারা মনে করল হয়তো নদীতে কোন জলহস্তি কিংবা কোন জলজ প্রাণী দেখে মহিলারা আতংকিত হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের ভুল ভেঙ্গে গেল। তারা নদীর পানিতে স্রোতের সঙ্গে মানুষের মরদেহ ভেসে আসতে দেখতে পেল এবং নদীর পানির রংও তাদের কাছে পরিপবিত্তত মনে হলো । প্রথমে তারা মাত্র কয়েকটি মরদেহ দেখতে পেয়েছিল । কিন্তু কিছুক্ষণ পর তাদের চোখে পড়ল সারি সারি লাশ । যেনো নদীতে পানি নয় শুধু মরদেহ প্রবাহিত হচ্ছে। নদীর জলে শ্নানরত যে ক'জন পুরোহিত ও পঞ্ডিত শ্রেণীর লোক ছিল, তারা নদীতে হাটু গেড়ে বসে ভজন আওড়াতে শুক করল । তারা ভয় ও আতংকে কাপছিল । তাদের কীপা কীপা কণ্ঠে উচ্চারিত হচ্ছিল ভজন । এই অবস্থা দুর্গের দেয়ালের উপর থেকে প্রহরীরা যখন দেখতে পেল, তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ল । রাজুপুতেরা ভীতু ছিলো না। যুদ্ধ বিগ্রহে তাদের মধ্যে কোন বেশ উৎসাহী ছিল। কিন্তু এতো বিপুল সংখ্যক মানুষের মরদেহ ভাদের মধ্যে আতংক সৃষ্টি করল। তারা এটিকে কোন প্রাকৃতিক দুর্যোগ বলে অনুমান করল । যে সব পুরোহিত নদী থেকে উঠে এসেছিল, তারা মন্দিরে এসে ঘন্টা বাজাতে শুরু করল। মন্দিরের বিশেষ ঘণ্টার আওয়াজ শহরে আতংক ছড়িয়ে দিল। রাজা রায়চন্দ্রের কাছে যখন খবর পৌছালো, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যে দ্রুত দুর্গ প্রাচীরে গিয়ে দাড়ালেন। রাজার সাথে তার একান্ত নিরাপত্তা কর্মকর্তা ও দরবারী লোকজনও দুর্গ প্রাচীরে সমবেত হলো। ড/৬/৬/.91177001119..0017)

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।