Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

সৈন্য নেই। তাছাড়া বেরা পর্যন্ত পৌছাতে অন্তত দুটো বড় নদী আমাদের পেরিয়ে যেতে হবে। আমাদের এখন যে সৈন্য রয়েছে এদের মানসিক শক্তিও ভঙ্গুর । রাজকুমার শুকপাল ছেলে মানুষ৷ এমতাবস্থায় এতো বড় ঝুঁকি না নিয়ে মহারাজা আসা পর্যন্ত অপেক্ষা করুন ।” “মহারাজার অনুপস্থিতির সুযোগটুকুই আমি নিতে চাই সেনাপতি ।” বলল রাণী প্রেমদেবী। “বেরায় মাহমুদের মুষ্টিমেয় যে সৈন্য রয়েছে এরা আমাদের বাহির্নরি আক্রমণে মোটেও দীড়াতে পারবে না। এ অভিযানে আমাদের বাহিনী বিজয়ী হলে এই বিজয় আমার পুত্রের সাফল্য হিসেবে বিবেচিত হবে । তা আমার ছেলের সিংহাসনের অধিকারী হওয়ার সহায়ক হবে । আর যদি পরাজয় ঘটে তবে সেই পরাজয় হবে আমার । কেননা, সেনাবাহিনী কমান্ড থাকবে আমার হাতে। তাতে শুকপালের কোন ক্ষতি হবে না।” “শুকপাল সাথে থাকবে বটে তবে তাকে রাখতে হবে নিশ্ছিদ্ব নিরাপত্তা বেষ্টনীর মাঝে । তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হবে ।” বলল রাজরাণী প্রেমদেবী। রাজগোপাল! তুমি কি বুঝতে পারছো না, আমাদের আগে যদি দাউদ বেরা দখল করে নেয় আর মাহমুদ ও দাউদ মিলে বেরাকে ইসলামী রাজ্যে পরিণত করে তবে এ অঞ্চলে গযনীর দু'টো ঘাটি প্রতিষ্ঠিত হয়ে যাবে । বলাতো যায় না, দাউদ আর যাই হোক মুসলমান তো, সে মাহমুদের সাথে যদি মিত্রতা গড়ে তোলে।” “দাউদ সেনাতিযান করবে এমনটা আমি কল্পনাও করতে পারি না।” বলল সেনাপতি রাজগোপাল। “ধন-সম্পদ, তোগ-বিলাস আর মদ-নারীতে আকষ্ঠ ডুবে থেকে সে তো ধর্মকেই ভুলে গেছে, সে কোন দিন যুদ্ধের সাহস করার কথা নয়। গযনীর সৈন্যরা যুদ্ধ করে ঈমানের জোরে । দাউদ আমাদের কাছে ঈমান বিক্রি করে ফেলেছে, তার পক্ষে গযনী বাহিনীর মোকাবেলা করা অসম্ভব ।” রাজগোপালকে অন্য কক্ষে নিয়ে গেল প্রেমদেবী । প্রেমদেবীর বয়স তখন প্রায় পয়ত্রিশ্ব। কিন্তু তার শরীর, সৌন্দর্য তখনও কুমারীর মতো অটুট। সে রাজগোপালের চোখে চোখ রেখে বলল, “রাজগোপাল! ভুলে গেলে, শুকপাল যে তোমারই সন্তান । মহারাজাকে মানুষ শুকপালের বাবা বলে সে আমার স্বামী বলে। রাজরাণী হওয়ার পরও তোমাকেই আমি হৃদয়ের স্বামী বানিয়ে রেখেছি। মহারাজা আনন্দ.পাল লাহোরের এ যুদ্ধে তোমাকেও নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমি তাকে বলেছি, রাজধানীতে একজন অভিজ্ঞ সেনাপতি থাকা দরকার । তুমি ভারত অভিযান %& ৯৯ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।